ঢাকা: আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খোস্তে বুধবার এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন বেসামরিক নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো অন্তত ছয জন।
বিস্ফোরকবাহী মটরসাইকেল আরোহীরা ন্যাটোর একটি সামরিক গাড়িবহরকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আফগানিস্তানের একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, প্রাদেশিক রাজধানী খোস্ত সিটিতে মার্কিন সেনারা তাদের যানবাহন পরীক্ষা নীরিক্ষা করছিল। এমন সময় হামলাটি হয়। তবে হামলায় কোন সেনা নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।
খোস্ত হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, নিহতদের মধ্যে একটি শিশু এবং তিন জন পুলিশ সদস্য রয়েছে।
উল্লেখ্য, খোস্তে চলতি মাসে ন্যাটোর সামরিক বাহিনীকে লক্ষ্য করে এটি দ্বিতীয় আত্মঘাতী হামলা। আর প্রদেশটি পাকিস্তানের সীমান্তবর্তী।
বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জুন ২০, ২০১২
সম্পাদনা: জনি সাহা ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর