 |
ঢাকা: রেকর্ড ডেট থাকার কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন বৃহস্পতিবার স্থগিত রয়েছে। কোম্পানি দুটি হলো- এইচআর টেক্সটাইল এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়। কোম্পানি দুটির শেয়ার গত ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি স্পট মার্কেটে লেনদেন হয়।
এইচআর টেক্সটাইল
পুঁজিবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের এ কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ সেপ্টেম্বর-২০১২ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩০ সেপ্টেম্বর ২০১২ সমাপ্ত অর্থবছরে এইচআর টেক্সটাইল কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২ দশমিক ০৮ টাকা, মোট সম্পদমূল্য (এনএভি) ১৪ দশমিক ৯২ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং ক্যাশফ্লো (এনওসিএফপিএস) ৩ দশমিক ০০ টাকা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স
গত ২২ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ কোম্পানির ২:১ হারে রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে।
কোম্পানিটি বাজারে ১ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার ৮০০টি রাইট শেয়ার ছেড়ে বাজার থেকে ১৮ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার টাকা উত্তোলন করবে। কোম্পানির তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৯৩ টাকা।
প্রতিষ্ঠানটির রাইট শেয়ারের সাবস্ক্রিপশন আগামী ১০ মার্চ শুরু হয়ে শেষ হবে ২৫ মার্চ।
বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর