ঢাকা: রাজধানীর মিরপুর থেকে আরিফ নামে জামায়াতের ও আব্দুল মান্নান নামের এক শিবিরকর্মীকে আটক করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ।
সোমবার রাত ১২টার দিকে এসআই মাসুদুর রহমানের নেতৃত্বে একটি দল ১৩/১ শাহ আলীবাগ মিরপুরের বাসা থেকে তাদের আটক করে।
এ দু’জন মিরপুরে সরকারবিরোধী প্রপাগাণ্ডাসহ তরুণ সমাজকে শিবিরে ভেড়াতে প্রচার চালিয়ে যাচ্ছিল বলে এসআই মাসুদুর জানান।
তাদেরকে অজ্ঞাত জামায়াত নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানিয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ০২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
জেপি/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর