ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস সূচকের সামান্য নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন।
তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১০৬টি কোম্পানির শেয়ারের দাম কমেছে।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মঙ্গলবার লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির শেয়ার ও দ্বিতীয় অবস্থানে ছিল আরএন স্পিনিং কোম্পানির শেয়ারের দাম।
এদিন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির মোট ২২ কোটি ২৮ লাখ ১০ হাজার ২০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্যদিকে, আরএন স্পিনিং কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ১৩ কোটি ০২ লাখ ৫৫ হাজার ৪০০ টাকার।
এদিন বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৮৭ দশমিক ৪ টাকা এবং সর্বনিম্ন ৮০ দশমিক ৮ টাকায় লেনদেন হয়।
ডিএসইর ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১২ সালে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০০টিতে।
মঙ্গলবার এ কোম্পানির বাজার মূলধন দাঁড়ায় ৯৭২ কোটি ৯৬ লাখ ৩ হাজার টাকা, অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৫০ লাখ টাকা।
বাজারে এ কোম্পানির মোট ১১ কোটি ৮৫ লাখ ৯ হাজার ১৭০টি শেয়ার রয়েছে। যার মধ্যে সরকারের কাছে ৭৩ দশমিক ৮৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২০ শতাংশ শেয়ার রয়েছে।
অন্যদিকে, মঙ্গলবার লেনদেনের দ্বিতীয় শীর্ষে থাকা আরএন স্পিনিং কোম্পানির শেয়ার সর্বোচ্চ ২৮ দশমিক ৯ টাকা এবং সর্বনিম্ন ২৭ দশমিক ৪ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসের এ কোম্পানির শেয়ারের দাম ছিল ২৭ দশমিক ৬ টাকা।
মঙ্গলবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি (মোট লেনদেন ২২ কোটি ২৮ লাখ ১০ হাজার ২০০ টাকা), আরএন স্পিনিং (লেনদেন ১৩ কোটি ২ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা), যমুনা অয়েল (লেনদেন ১০ কোটি ৪৬ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা), কেয়া কসমেটিকস (লেনদেন ৮ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৯০০ টাকা) ও মেঘনা পেট্রোলিয়াম (লেনদেন ৮ কোটি ১২ লাখ ২৪ হাজার ৫০০ টাকা)।
এছাড়া রয়েছে সায়হাম কটন মিল (লেনদেন ৮ কোটি ১১ লাখ ১২ হাজার ১০০ টাকা), তিতাস গ্যাস (লেনদেন ৭ কোটি ৬৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা), গ্রামীণফোন (লেনদেন ৭ কোটি ৫৭ লাখ ২৩ হাজার ৬০০ টাকা), ইউনিক হোটেল (লেনদেন ৬ কোটি ৭৩ লাখ ১৩ হাজার ৭০০ টাকা) এবং এমআই সিমেন্ট (লেনদেন ৬ কোটি ২ লাখ ৪৯ হাজার ২০০ টাকা)।
ভলিউম বিক্রির ভিত্তিতে ডিএসইর শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- আরএন স্পিনিং (৪৬ লাখ ৪৪ হাজার ৭৫০ ভলিউম), সায়হাম কটন মিল (৩৫ লাখ ৮৯ হাজার ভলিউম), বাংলাদেশ সাবমেরিন ক্যাবল (২৬ লাখ ৫৭ হাজার ৪০০ ভলিউম), কেয়া কসমেটিকস (২২ লাখ ৪০ হাজার ভলিউম)।
আরও ছিল ইউনাইটেড এয়ার (২১ লাখ ৮৭ হাজার ১০০ ভলিউম), ন্যাশনাল ব্যাংক (১৩ লাখ ৩০ হাজার ৮০০ ভলিউম), আমরা টেকনোলজি (১১ লাখ ৬৪ হাজার ৭৫০ ভলিউম), তিতাস গ্যাস (১০ লাখ ৫৪ হাজার ভলিউম), এসআইবিএল (৯ লাখ ৫৬ হাজার ২৫০ ভলিউম) এবং লাফার্জ সুরমা সিমেন্ট (৯ লাখ ২৯ হাজার ৫০০ ভলিউম)।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর