১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৫:০২ পিএম BDST banglanew24
25 Jan 2013   12:17:46 PM   Friday BdST
E-mail this

প্রধানমন্ত্রী আসছেন আজ

চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার


স্পেশাল করেসপন্ডেট ও ব্যুরো এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার প্রধানমন্ত্রী আসছেন আজ

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার চট্টগ্রামে আসছেন। এসময় তিনি বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন ও রাঙ্গুনিয়ায় আওয়ামী লীগের জনসভায় বক্তব্য রাখবেন।

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে নগরী ও জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নগরী ও রাঙ্গুনিয়ায় প্রায় ২৫০০ পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে চট্টগ্রাম নগরী ও রাঙ্গুনিয়া উপজেলার আশপাশের এলাকায় সাজ সাজ রব পড়েছে।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ফরিদউদ্দিন বাংলানিউজকে বলেন,‘প্রধানমন্ত্রীর রাঙ্গুনিয়ায় সফরের সম্ভাব্য যাত্রাপথ, জনসভাস্থলসহ আশপাশের এলাকাজুড়ে প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে পুলিশ বাহিনী দায়িত্ব পালন শুরু করেছে। আজ শনিবার প্রধামন্ত্রী কর্মসূচি শেষ হওয়া পর্যন্ত এসব এলাকায় পুলিশ মোতায়েন থাকবে।

তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম ছাড়াও ঢাকা-নরসিংদী ও লক্ষীপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে পুলিশ সদস্যদের নিয়ে আসা হয়েছে।’

 নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার(বিশেষ শাখা) মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ‘প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে গত বৃহস্পতিবার রাত থেকে ছোট পরিসরে পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার সকাল থেকে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পুরো নগরীতে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নগরীতে প্রায় এক হাজার পুলিশ মোতায়েন  রয়েছে।।’

 প্রধানমন্ত্রীর সফর ঘিরে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে বলে জানান তিনি।

 প্রধানমন্ত্রী শনিবার দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী সকাল ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এর ৫৪তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। দুপুর সাড়ে বারটার দিকে সার্কিট হাউজে ফৌজদারহাট নার্সিং কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি’র (আইএইচটি) ফৌজদারহাটের কার্যক্রম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস এর ফৌজদারহাটের কার্যক্রম উদ্বোধন করবেন।

এছাড়া একই স্থানে কম্পিউটারের মাধ্যমে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৮৫০ শয্যবিশিষ্ট নতুন ভবন  এবং কার্ডিয়াক সার্জারি ভবনের উদ্বোধন করবেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

 বিকেল দুইটার দিকে রাঙ্গুনিয়া যাবেন প্রধানমন্ত্রী। সেখানে দীর্ঘদিন যাবত বন্ধ থাকা কর্ণফুলী ফোরাত ও কর্ণফুলী জুট মিল পুনরায় চালুর কার্যক্রম উদ্বোধন করবেন। এরপর বিকেল তিনটার দিকে রাঙ্গুনিয়া মরিয়ম নগরের পাইলট হাই স্কুলে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দিবেন। বিকেলে প্রধানমন্ত্রীর চট্টগ্রাম ত্যাগ করার কথা রয়েছে।

বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদের বিশেষ সহকারী এনায়েতুর রহিম বাংলানিউজকে জানান, আওয়ামীলীগের জনসভাকে কেন্দ্র করে রাঙ্গুনিয়ায় সর্বস্তরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

বন ও পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদের নেতৃত্বে এলাকায় বিগত ৪ বছরে প্রায় সাড়ে ৬ শ’ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম হয়েছে।প্রধানমন্ত্রীর আন্তরিকতায় এ ব্যাপক উন্নয়নের জন্যে রাঙ্গুনিয়াবাসী কৃতজ্ঞতা জানাচ্ছেন।

বাংলাদেশ সময়:১০৩০, জানুয়ারি ২৬, ২০১৩

টিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান