১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:৩৬ এএম BDST banglanew24
18 Feb 2013   03:04:23 PM   Monday BdST
E-mail this

শাহবাগ ও রাজীব স্মরণে দূরবীনের গান


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহবাগ ও রাজীব স্মরণে দূরবীনের গান

শাহবাগের গণজাগরণ ও প্রজন্ম চত্ত্বর আন্দোলনের কর্মী ব্লগার শহীদ আহমেদ রাজীব হায়দার শোভন স্মরণে নতুন একটি গান তৈরি করেছে দূরবীন ব্যান্ড। ‘নতুন মুক্তিসেনা’ শিরোনামের গানটি সুর করেছেন ব্যান্ডের দলনেতা শহিদ। গেয়েছেন তিনিই। সঙ্গীতায়োজনে দূরবীন ব্যান্ডের সদস্যরা। গানটি লিখেছেন জনি হক।

 তিনি জানান, এ গানের প্রথম কয়েকটি লাইন এমন ‘জেগে আছি, থাকবো জেগে/ ব্লগবন্ধুরা জেগে থেকো/তোমরা নতুন মুক্তিসেনা/রাজীবকেও মনে রেখো/বলেছি মাকে বিচার না পেয়ে, বাড়ি ফিরবো নাকো/তোমরা নতুন মুক্তিসেনা/ রাজীবকেও মনে রেখো।’

গত রোববার বিকেলে রাজধানীর লালমাটিয়ায় দূরবীনের স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। নতুন গান প্রসঙ্গে শহিদ বললেন, ‘কয়েকদিন আগে ‘বাংলাদেশ’ শিরোনামে আমাদের নতুন একটি গান বেরিয়েছে মিশ্র অ্যালবাম ‘ডাক’-এ। তবে শাহবাগে আমার দেখা টগবগে তারুণ্যকে অনুপ্রেরণা জোগাতে ব্লগার রাজীবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাত্র কয়েক ঘণ্টায় গানটি তৈরি করে ফেলেছি।

গীতিকারের কাছ থেকে গানটি নিয়ে ঘর থেকে স্টুডিওতে যাওয়ার পথে গাড়িতে বসেই সুর করেছি। গানটির মিক্সিং ও মাস্টারিং করেছে দূরবীনের রাফি।’

জানা গেছে, চ্যানেল টোয়েন্টিফোরে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ‘এন্টারটেইনমেন্ট ২৪’ অনুষ্ঠানে দূরবীনের সদস্যদের সাক্ষাৎকার ও ‘নতুন মুক্তিসেনা’ গানটি প্রচার হবে।

দূরবীনের লাইনআপ : শহিদ [কণ্ঠ], আইয়ুব শাহরিয়ার [কণ্ঠ], রাফি [কি-বোর্ড], হৃদয় [লিড গিটার], রুবেল [ড্রামস], শাওন [বেজ গিটার]।

বাংলাদেশ সময় : ১৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান