১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১:২৭ পিএম BDST banglanew24
08 Dec 2012   05:30:53 PM   Saturday BdST
E-mail this

মাসুদ সেজানের ‘রেড সিগন্যাল’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাসুদ সেজানের ‘রেড সিগন্যাল’

‘এইম ইন লাইফ’, ‘পাটিগণিত’, ‘পুতুল খেলা’ ও ‘লংমার্চ’ নাটকগুলোর সাফল্যের পর মাসুদ সেজান এবার নির্মাণ করছেন মেগা সিরিয়াল ‘রেড সিগন্যাল’। এরই মধ্যে নাটকটির ২০ পর্বের শুটিং শেষ করেছেন তিনি। এতে অভিনয় করছেন মোশাররফ করিম, চিত্রনায়িকা নিপুন, মারজুক রাসেল, আ খ ম হাসান, শামীমা নাজনীন, রিফাত চৌধুরী, ড. ইনামুল হক, তারিক স্বপন, আইরিন তানি, সাজ্জাদ রেজা, অশোক বেপারী, ইকবাল বাবু, মিলন ভট্ট, সমাপ্তি মাসুক, রোবেনা রেজা জুঁই, সফিক খান দিলু প্রমূখ।

‘রেড সিগন্যাল’ প্রসঙ্গে নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান বাংলানিউজকে বলেন ‘কারণে অকারণে, লোভে কিংবা ঈর্ষায় আমরা আমাদের প্রাত্যহিক জীবনে এমন কিছু কাজ করে ফেলি, যা করে ফেলার পর, ফেরার আর কোনও উপায় থাকে না। ভুল করছি জেনেও ভুলের দিকে এগিয়ে যাওয়া মানুষের সংখ্যা যেমন বেড়ে চলেছে, তেমনি, দ্বিতীয় জীবন লাভ করলে নিজেকে সংশোধন করে নেওয়ার ইচ্ছা পোষণকারী মানুষের সংখ্যাও কম নয়। এখানে রেড সিগন্যাল মূলত বিবেক। কে কাকে রেড সিগন্যাল দেখাতে পারে যদি সে নিজেকেই না আটকায়।

একটি পরিবার, একজন ফেরারি যুবক, আর আশপাশের কিছু মানুষকে রেড সিগন্যাল দিতে দিতে এগিয়ে যায় এর গল্পপ্রবাহ।’

‘রেড সিগন্যাল’ বাংলাভিশনে এক ঘন্টা ব্যাপ্তিকালের ধারাবাহিক হিসাবে প্রচারিত হবে।

বাংলাদেশ সময় : ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১২
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান