১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১১:২৬ এএম BDST banglanew24
19 Aug 2012   12:05:33 AM   Sunday BdST
E-mail this

সুনামগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আটক ৩


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সুনামগঞ্জ: সুনামগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে শনিবার স্বাধীন মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

তিনি সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের অক্ষয়নগর গ্রামের মৃত কালাচানের ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ সন্ধ্যায় ৩ জনকে আটক করেছে।

আটকরা হচ্ছেন- সোয়াইতপুর গ্রামের রিপন মিয়ার ছেলে সাদ্দাম হোসেন(২১), একই গ্রামের আফেজ গাজির ছেলে বিল্লাল হোসেন(২৫) ও ইউনুছ আলীর ছেলে সাদ্দাম হোসেন(১৮)

পুলিশ জানায়, দুপুরে সুরমা ইউনিয়নের সোয়াইতপুর গ্রামের পাশের রাস্তায় রাস্তা পারাপারের সময় গ্রামের এক বৃদ্ধাকে অক্ষয়নগর গ্রামের এক মোটরসাইকেল ধাক্কা দেয়। এসময় সোয়াইতপুর গ্রামের তরুণরা মোটরসাইকেল চালককে মারপিট করেন।

এ ঘটনার জের ধরে অক্ষয়নগর ও সোয়াইপুর গ্রামের তরুণদের মধ্যে সংঘর্ষ হলে স্বাধীন মিয়া গুরুতর আহত হন।

আহতাবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে সুনামগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, মারপিটের ঘটনায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান