 |
মাছরাঙা টিভিতে ৯ আগস্ট বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হবে নাটক ‘আমেরিকা টু আশুলিয়া’। নাটকটির কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইভান রেহান । এতে সামিরের ভূমিকায় অভিনয় করেছেন কল্যাণ, তার বিপরীতে অহনা অভিনয় করেছেন নিজের নামেই। নাটকে আরো অভিনয় করেছেন নাদিয়া নদী, শরীফ মইন ও আরো অনেকে। এটি ঢাকার আমেরিকান দূতাবাস, আশুলিয়া ও উত্তরায় চিত্রায়িতহয়েছে।
এতে দেখা যাবে, চট্রগ্রামের ধনাঢ্য পরিবারের সন্তান সামির। এ লেভেলের পড়াশুনা শেষে আমেরিকান দূতাবাসে ভিসার জন্য ইন্টরভিউ দিতে ঢাকায় আসে। অপরদিকে এইচ এস সি পাশ করে বিশাববিদ্যালয়ে ভর্তি হতে আসেন অহনা। সামিরের ভিসা লেটার আসার পর দেখা গেল, তাকে স্পউজসহ দূতাবাসে যেতে বলা হয়েছে। বিষয়টি দেখে তো সামির একদম হতবাক। ভালো করে কাগজপত্র দেখে আবিস্কার করলেন ফরমে ভূলক্রমে স্পাউস অপশনে টিক চিহ্ন দেওয়া। এরপর উপায় না পেয়ে বন্ধু শরীফকে নিয়ে কন্টাক্ট বেসিস মেয়ে খোঁজার জন্য বেরিয়ে পড়ে ।
এদিকে ঢাকায় থাকার জন্য অহনা বাসা খুঁজতে শুরু করে । কিন্তু একা মেয়ে বলে কোন বাড়িওয়ালা বাসা ভাড়া দিতে রাজী হয় না। এক পর্যায়ে বাসা খুঁজতে গিয়ে সামির ও অহনার দেখা হয়ে যায়। বাড়ির মালিক ভূলে তাদের স্বামী-সত্রী ভেবে বাড়ী ভাড়া দিতে রাজী হয়। দুজন অনেক চিন্তা করে একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। এরপর ঘটতে থাকে নানা ঘটনা।
বাংলাদেশ সময়: ১৩৪০ঘন্টা, আগস্ট ৮,২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক