৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৩:৫৮ এএম BDST banglanew24
07 Sep 2012   02:32:48 PM   Friday BdST
E-mail this

মোড়েলগঞ্জে বিরল প্রজাতির বন্যপ্রাণী আটক


মোড়েলগঞ্জ সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মোড়েলগঞ্জে বিরল প্রজাতির বন্যপ্রাণী আটক

মোড়েলগঞ্জ (বাগেরহাট): বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌরসভার পুরাতন থানা রোড এলাকা থেকে শুক্রবার সকালে একটি বিরল প্রজাতির বন্যপ্রাণী আটক করা হয়েছে।

চা ও কলা বিক্রেতা হালিম হুজুরের দোকান থেকে এ বন্যপ্রাণীটি আটক করা হয়।

রাতের কোনো এক সময় প্রাণীটি ক্ষুধার তাড়নায় দোকানে ঢুকে এক কাঁদি কলা খেয়ে ফেলেছে, তছনছ করেছে দোকানের অন্যান্য মালপত্র।

সকালে দোকান খুলে বিশাল আকৃতির লেজ বিশিষ্ট প্রাণীটি দেখতে পান দোকানমালিক। পরে তিনি লোকজন নিয়ে প্রাণীটি আটক করেছেন।

স্থানীয় লোকজন জানান, এ ধরনের প্রাণী এর আগে তারা কখনো দেখেননি। প্রাণীটি দেখার জন্য শত শত উৎসুক জনতা ওই দোকানে ভিড় জমাচ্ছেন। কেউ কেউ বলছেন, এটি লাফা প্রাণী, কেউ বলছেন, এটি কাঠবিড়ালীর ভিন্ন একটি প্রজাতি।

বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দেকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জীববৈচিত্র্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান