৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:৪৩ পিএম BDST banglanew24
04 Jun 2012   09:39:19 AM   Monday BdST
E-mail this

প্যারিস মাতালেন সাবিনা ইয়াসমিন ও মমতাজ


নুর ইসলাম হক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্যারিস মাতালেন সাবিনা ইয়াসমিন ও মমতাজ

প্যারিস থেকে: প্যারিসের লা কর্নব পার্ক মাঠে ৩ জুন রোববার বিকেলে এক মেলায় ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সুরের মূর্ছনায় মাতালেন দেশ বরণ্যে কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও  মমতাজ।

‘বাংলার মেলা লালটিপ ব্লাস্ট’ নামের ওই অনুষ্ঠানে প্রায় পাঁচ/সাত হাজার প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।

‘অনুষ্ঠানে একটি বাংলাদেশ তুমি জাগ্রত’, ‘শুধু গান গেয়ে পরিচয়’ ইত্যাদি গান গেয়ে প্রবাসী বাংলাদেশিদের মাতিয়ে রাখেন সাবিনা ইয়াসমিন।

অন্যদিকে, জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ ‘বুকটা ফাইট্টা যায়’, ‘নান্টু ঘটকের কথা শুইনা’  ইত্যাদি গান পরিবেশন করে পুরো অনুষ্ঠান জমিয়ে তোলেন।

ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের মতে, এ মেলা ফ্রান্সের ইতিহাসে এ যাবতকালের সবচেয়ে বড় মেলা। মেলায় ফ্রান্স ছাড়া বেলজিয়াম, স্পেন, ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের প্রবাসীরাও অংশ নেন।

মেলায় উল্লেখযোগ্য সংখ্যক দেশীয় খাবারের স্টল বসে, যেখানে বাংলাদেশি ঐতিহ্যবাহী নানা খাবারের পসরা সাজিয়েছিলেন দোকানিরা।

ইউরোপের মাটিতে বসা এ মেলায় দেশীয় খাবার আর পোশাকে প্রবাসীরা ষোলো আনা বাঙালি হয়ে যান। এ যেন ফ্রান্সের বুকে একখণ্ড বাংলাদেশ।

বাংলাদেশ কমিউনিটি ফ্রান্স নেতাদের উদ্যোগে বাংলাদেশ ইয়ুথ ক্লাব ফ্রান্সের  সহযোগিতায় এ মেলা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময় : ০৯২৭ ঘণ্টা, জুন ০৪,২০১২

সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান