ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার অনুষ্ঠিত হবে। এছাড়া এদিন মাইডাস ফাইন্যান্স কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) হবে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এজিএম আগামী ৮ আগস্ট বেলা ১১টায় রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, মাইডাস ফাইন্যান্সের ইজিএম একইদিন বেলা ১১টায় রাজধানীর ধানমন্ডির ১৬ নম্বর রোডের ৫ নম্বর হাউজের মাইডাস সেন্টারে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, রূপালী ইন্স্যুরেন্স: রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
এছাড়াও কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেওয়ার সুপারিশ করেছে। ২০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের ইস্যু মূল্য ধরা হয়েছে ৩০ টাকা। তবে প্রস্তাবটি শেয়ারহোল্ডার ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পর কার্যকর করা হবে।
মাইডাস ফাইন্যান্স : কোম্পানিটির পরিচালনা পরিষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩টি সাধারণ শেয়ারের বিপরীতে ২টি রাইট শেয়ার দেওয়ার সুপারিশ করেছে।
এছাড়া মাইডাস ফাইন্যান্স কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১১ সালে শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ শেয়ার লভ্যাংশ (স্টক ডিভিডেন্ড) দিয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর