কুষ্টিয়া: কুষ্টিয়ায় ট্রাকভর্তি বিক্রয় নিষিদ্ধ সরকারি বই জব্দ করেছে পুলিশ।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়া মডেল থানা পুলিশ শহরের কাস্টমস মোড় এলাকায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি জাতীয় পাঠ্যক্রম ও পাঠপুস্তক বোর্ডের বিপুল বই জব্দ করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাকচালক পালিয়ে যায়। বইগুলি পরিত্যক্ত কাগজ হিসেবে কুষ্টিয়া থেকে ঢাকায় বিক্রির উদ্দেশে পাচার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর