ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ঘোষিত বোনাস লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
সমাপ্ত অর্থবছরে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ দশমিক ০৫ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু ৪০ দশমিক ৫০ টাকা।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর