শিলচর: বাংলাদেশের উত্তরপূর্বের ভারতীয় রাজ্য আসামে বাংলাদেশি সন্দেহে ৬ জন আটক হয়েছেন। এদের মধ্যে শুক্রবার ধুবরিতে ২ জন ও বৃহস্পতিবার শিলচরে ৪ জন আটক হন।
বৃহস্পতিবার বিএসএফের হাতে ধুবরি জেলা সংলগ্ন সীমান্ত থেকে আশরাফুল ইসলাম (২৯) ও হজরত আলী (৩৩) আটক হন।
এছাড়া আসাম পুলিশের শিলচর থানার হাতে শুক্রবার শিলচরের একটি হোটেল থেকে আটক হন চারজন।
এরা হলেন- আরিফ উদ্দিন (১৯), আমিনুর (১৪), নূর হোসেন (৪০) ও করিম মিয়া (৪৫)। এদের সবার বাড়ি কুমিল্লার চকবাজার এলাকার বলে পুলিশ জানিয়েছে।
প্রসঙ্গত, আসামের বিভিন্ন স্থানে বাংলাদেশি সন্দেহে বাংলাভাষীদের ব্যাপারে সতর্ক হয়ে উঠেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। মাঝেমধ্যেই বিভিন্ন স্থানে বাংলাদেশি সন্দেহে আটকের সংখ্যাও বাড়ছে বলে সূত্রের খবর।
বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
একেআর/
সম্পাদনা: এইচ এম রাজীব