৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:০৬ পিএম BDST banglanew24
11 Aug 2012   07:48:36 PM   Saturday BdST
E-mail this

অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের মিলন মেলা


বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের মিলন মেলা

অস্ট্রেলিয়ার সিডনিতে সম্প্রতি বাংলাদেশিদের এক মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ সাউথ ওয়েলস এ আয়োজন করে। অনুষ্ঠানে দর্শকদের মন মাতিয়ে রাখেন বাংলাদেশের আধুনিক বাংলার কালজয়ী শিল্পি কনক চাঁপা।

সিডনির ম্যারিকভিল টাউন হলে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাই কমিশনার লে. জে. মাসুদ উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের কনস্যুলেট জেনারেল এনথুনি কুরি ও নিউ সাউথ ওয়েলসের লেজিসলেটিব কাউন্সিল পার্লামেন্টারি সেক্রেটারী ডেবিড ক্লার্ক। অনুষ্ঠান উপস্থাপনা করেন সোনিয়া বেগম ও মুকিট।

প্রধান অতিথি অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, “অস্ট্রিলিয়ায় বাংলাদেশিদের এ মিলনমেলা নতুন প্রজন্মকে আন্দোলিত করে।”

অ্যাড. মোবারক হোসেন বলেন, “আমরা সমগ্র অস্ট্রেলিয়াতে একমাত্র সংগঠন যেখানে বিনোদন, সংস্কৃতি কিংবা শিক্ষা বিষয়ক কার্যক্রমে সরাসরি অংশগ্রহণের সুযোগ থাকে। প্যারামেটা বাংলা স্কুল কিংবা ম্যারিব ভিল পাঠশালা ছাড়াও আমরা সফলতার সঙ্গে আয়োজন করেছি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট।”

অনুষ্ঠানে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী এস ফাগুন গত এক বছরের কার্যক্রম তুলে ধরেন।

এতে আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির নেতা মো: কাইউম, কাজী এস ইসলাম ফাগুন, আবদুল মতিন উজ্জ্বল, সাইফুল ইসলাম চৌধুরী, মুনিয়া কাইউম, একেএম ফজলুল হক শফিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

প্রবাসের চিঠি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান