৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৯:১১ পিএম BDST banglanew24
18 Aug 2012   09:15:59 PM   Saturday BdST
E-mail this

মঈন ফখরুদ্দিন ঈদ করছেন যুক্তরাষ্ট্রে


লাবলু আনসার, কন্ট্রিবিউটিং করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মঈন ফখরুদ্দিন ঈদ করছেন যুক্তরাষ্ট্রে

নিউইয়র্ক  : বাংলাদেশের বহুল আলোচিত-সমালোচিত ১/১১-এ কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দিন আহমেদ ঈদ করছেন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে। তিনি বাস করেন ম্যারিল্যান্ডে এবং সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে খন্ডকালিন শিক্ষকতা করেন।

তার সন্তান বাস করেন নিউইয়র্কে। উল্লেখ্য, ড. ফখরুদ্দিন আহমেদ অনেক আগে থেকেই যুক্তরাষ্ট্রের সিটিজেন। ড. ফখরুদ্দিনের নেতৃত্বাধীন  কেয়ারটেকার সরকারের চালিকা শক্তি হিসেবে পরিচিত সেনা প্রধান জেনারেল মঈন ইউ আহমেদও নিউইয়র্কে চিকিৎসাধীন। তিনিও ঈদ করবেন নিউইয়র্কে। তার সাথে রয়েছেন স্ত্রী এবং কন্যা ঢাকা থেকে এসেছেন।

ফ্লোরিডায় চাকরিজীবী একমাত্র পুত্রও বাবার কাছে এসেছেন ঈদ করতে। জেনারেল মঈন বাংলানিউজকে জানিয়েছেন যে, গত মাসে তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। ৬ দিন থাকতে হয়েছে হাসপাতালে। এখনও শ্বাসকষ্টে ভুগছেন।

এমনি অবস্থায় তাকে নিয়ে কল্প-কাহিনী রচনা করা হয়েছে ঢাকার কোন কোন মিডিয়ায়। তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান রেখেছেন অসুস্থ মানুষকে নিয়ে কল্পকাহিনী রচনা না করতে।  তিনি সকলের দোয়া চেয়েছেন এবং সুস্থ হলেই দ্রুত প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তনের আশা করছেন।  

একইসাথে তিনি বাংলানিউজটোয়েন্টিফোডটকমের মাধ্যমে ঈদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী এবং দেশবাসীর প্রতি। তিনি সকলের শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন পরম করুনাময়ের কাছে।
 
এ কেয়ারটেকার সরকারের ডিজিএফআইয়ের সাবেক প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ফজলুল বারীও যুক্তরাষ্ট্রে ঈদ করছেন। একই সংস্থার সাবেক পরিচালক মেজর জেনারেল (অব.) ডক্টর এটিএম আমিনও যুক্তরাষ্ট্রেই ঈদ করছেন। তারা দু’জনেই  দীর্ঘদিন ধরে আমেরিকায় অবস্থান করছেন ।

বাংলাদেশ সময় : ২১১১ ঘণ্টা, আগষ্ট ১৮, ২০১২
সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান