১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৫:৩৯ এএম BDST banglanew24
04 Aug 2012   07:52:47 AM   Saturday BdST
E-mail this

কালীগঞ্জে ডিবি পুলিশকে হামলা চালিয়ে আসামি নিল মাদক ব্যবসায়ীরা


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর বাজারে লালমনিরহাট ডিবি পুলিশের উপ-পরির্দশক (এসআই) জহুরুল ইসলাম ও কনস্টেবল সেকেন্দার আলীর ওপর অতর্কিত হামলা চালিয়ে মাদক মামলার এজারহারভুক্ত আসামি শরিফুল ইসলাম ওরফে সফু শেখ নামের এক আসামিকে হ্যান্ডকাফসহ ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা।

শুক্রবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।

মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম ওরফে সফু শেখ কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকার মৃত জব্বার আলীর ছেলে।   

এ ঘটনার খবর পেয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিরুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল থেকে ওই দুই ডিবি পুলিশ সদস্যকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে। ঘটনাস্থল থেকে মাদক সম্রাট শরিফুল ইসলামের ব্যবহৃত পরিত্যাক্ত অবস্থায় বাজাজ ক্যালিবার (নম্বর বিহীন) মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী বাংলানিউজকে জানায়, ‘লালমনিরহাট গোয়েন্দা পুলিশের(ডিবি) সাদা পোশাকধারী উপ-পরিদর্শক(এসআই) জহুরুল ইসলাম ও কনস্টেবল সেকেন্দার আলী গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রপুর বাজারের রফিকুল ইসলামের চায়ের দোকান থেকে একাধিক মাদক মামলার আসামি শরিফুল ইসলাম ওরফে সফু শেখকে আটক করে। এর কিছুক্ষণের মধ্যে তার সহযোগী আলো, নুর ইসলাম, জিয়াসহ ১২ থেকে ১৪ জনের একদল মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের ওপর অতর্কিত হামলা চালিয়ে তাকে হ্যান্ডকাফ পড়ানো অবস্থায় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’

এ ব্যাপারে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, ‘হ্যান্ডকাফ ও আসামিকে উদ্ধারের জন্য পুলিশের সঙ্গে যোগাযোগ চলছে।’  

লালমনিরহাট গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ‘জুন মাসের ১ তারিখে কালীগঞ্জ থানায় দায়ের হওয়া ১ নম্বর নিয়মিত মাদক মামলার আসামি শরিফুল ইসলাম ওরফে সফু শেখকে চন্দ্রপুর বাজারের রফিকুলেল চায়ের দোকানে আটক করার ৫-৭ মিনিটের মধ্যে ১২ থেকে ১৪ জনের একটি দল আমার এবং কনস্টেবল সেকেন্দারের ওপর অতর্কিত হামলা চালিয়ে হ্যান্ডকাফ পড়ানো অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।’  

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, ‘মাদক মামলার নিয়মিত আসামি চিহ্নিত মাদক ব্যবসায়ী শরিফুল ইসলাম ওরফে সফু শেখকে লালমনিরহাট ডিবি পুলিশ আটক করলে তার সহযোগী মাদক ব্যবসায়ীরা অতর্কিত হামলা চালিয়ে হ্যান্ডকাফ পড়ানো অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা হয়েছে। এছাড়া হ্যান্ডকাফ উদ্ধার ও আসামি গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’

বাংলাদেশ সময়: ০৪২৪ ঘণ্টা, ০৪ আগস্ট, ২০১২
মোয়াজ্জেম হোসেন/ সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান