৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:৪৯ পিএম BDST banglanew24
06 Jul 2012   11:23:48 AM   Friday BdST
E-mail this

পর্যটন উন্নয়নে সুপারিশমালা তৈরি করবেন পর্যটক কাশি সমাদার


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে করণীয় বিষয়ে একটি সুপারিশমালা প্রণয়ন করবেন বিশিষ্ট পর্যটক ও ইটারনাল এশিয়ার মধ্যপ্রাচ্য ও আফ্রিকা বিষয়ক পরিচালক কাশি সামাদার।
 
বৃহস্পতিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খানের সঙ্গে সাক্ষাতকালে এ ধরনের একটি সুপারিশমালা প্রণয়নে সরকারের প্রস্তাবে সম্মতি দেন তিনি।
 
মন্ত্রণালয় জানায়, আগামী এক মাসের মধ্যেই পর্যটক কাশি সামাদার তার সুপারিশমালা পর্যটন মন্ত্রীর কাছে দেবেন।

উল্লেখ্য, কাশি সামাদার ইতোমধ্যে বিশ্বের প্রায় সবক’টি (১৯৬টি ) দেশ ঘুরেছেন। এ কারণে গিনেজ রেকর্ড বুকেও তার নাম উঠেছে।

সাক্ষাতকালে ‘কাশি সামাদারের পরিকল্পনা ও সুপারিশ বাংলাদেশের পর্যটনখাতের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে’ উল্লেখ করে পর্যটনমন্ত্রী বলেন, ‘পর্যটনখাতের উন্নয়নে যে কোনো ইতিবাচক সুপারিশকে স্বাগত জানাবে সরকার’। পাশাপাশি ‘উপমহাদেশে আগত পর্যটকদের আকৃষ্ট করতে আন্তঃদেশীয় যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের’ ওপরও গুরুত্বারোপ করেন মন্ত্রী।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
এসআর/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান