 |
কানাডিয়ান টিন পপ সেনসেশন জাস্টিন বিবার। বিবার দৃষ্টি বিভ্রাটের স্বীকার হচ্ছেন বারবার। স্বচ্ছ্ব কোন বস্তু সবসময়ই তার দৃষ্টি এড়িয়ে যায়। গত ১ জুন তিনি কাঁচের প্রাচীরের সাথে প্রচন্ড জোড়ে ধাক্কা খান এবং মাথায় আঘাত পান। স্বচ্ছ কাচের প্রাচীরটা অতিক্রমের সময় সেটা তার নজরেই আসেনি।
১৮ বছর বয়সী বিবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত নিজের কনসার্ট শুরুর ঠিক আগে ব্যাকস্টেজে তিনি এই দুর্ঘটনার স্বীকার হন। দুর্ঘটনার পরেও বিবার পুরো সময় কনসার্ট মাতিয়ে ফিরে আসেন গ্রীনরুমে।
দূর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়লে ভক্তদের ভেতর উদ্বেগ তৈরি হয়। তবে দূরদর্শী বিবার ভক্তদের আশ্বস্ত করেন টুইটার বার্তার মাধ্যমে। তিনি বলেন, ‘আমি কানাডিয়ান, কানাডিয়ানরা শক্ত সমর্থ হয়ে থাকে। রাতের বিশ্রামের পর এখন আমি একদম ঠিক আছি, আগামীকাল আবারো তোমাদের মাঝে ফিরে আসব।’
নতুন ঝামেলা বাঁধিয়েছে বিবারের ভ্রু। আঘাত পাওয়ার সময় টের না পেলেও এখন তিনি বুঝতে পারছেন তার দুই ভ্রু অসাড় হয়ে পড়েছে। তিনি ভ্রু নাড়াতে পারছেন না। এই নিয়ে নিয়ে রীতিমত আতংকিত জাস্টিন বিবার। তিনি বলেন, ‘আমি আমার ভ্রু নাড়াতে পারছি না। এটা একটা অদ্ভুত বাজে অনুভুতি এটা ।’ তিনি আরো বলেন, আমাকে কাঁচের প্রাচীরের সাথে লড়াই করতে হচ্ছে।
জাস্টিন বিবারের কাঁচের প্রাচীরের সাথে লড়াইয়ের রেশ ধরে জানা যায় এটাই তার প্রথম দুর্ঘটনা না। ‘বেবি’, ‘বয়ফ্রেন্ড’ হিট ট্র্যাকের নন্দিত এই গায়ক ২০১০ সালের মে’ মাসে কাঁচের প্রাচীর অতিক্রমের সময় আঘাতপ্রাপ্ত হন এবং ক্যামেরায় ধরা পড়েন। বারবার একইরকম বিব্রতকর পরিস্থিতির শিকার বিবার টুইটারে তাই টুইট করেছিলেন, ‘আমি তোমাকে দেখে নেব গ্লাস! তোমার জন্য প্রতিশোধ জমা থাকল।’
জাস্টিন বিবারের অগণিত ভক্তকূল আশা করছেন বিবার অচিরেই সুস্থ হয়ে উঠবেন এবং সচেতনতার সাথে দৃষ্টি প্রতিবন্ধকতা কাটিয়ে উঠবেন।
বাংলাদেশ সময় ১৫৪০, জুন ০৩, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক