ঢাকা: বাংলাদেশে অস্ট্রেলিয়ার পরবর্তী হাইকমিশনার হতে যাচ্ছেন গ্রেগ উইলকক।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার নিউজ পোর্টাল নাইনএমএসএন.কম এ খবর প্রকাশ করেছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী বব ক্যার বলেছেন, উইলকক আগামী মাসে ঢাকায় বর্তমান হাইকমিশনার জাস্টিন লির স্থলাভিষিক্ত হবেন।
গ্রেগ উইলকক একজন পেশাদার কূটনীতিক। তিনি এর আগে ওয়াশিংটন, জাকার্তা এবং পূর্ব তিমুরে কাজ করেছেন।
বাংলাদেশ সময়: ২২৩২ ঘণ্টা, জুন ১৪, ২০১২
কেজেড/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর