১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:৪২ এএম BDST banglanew24
11 Apr 2012   04:07:34 PM   Wednesday BdST
E-mail this

চট্টগ্রামে ভবন হেলে পড়েছে, রাত ১০টা ৫১ মিনিটে আঘাত সুনামির!


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রামে ভবন হেলে পড়েছে, রাত ১০টা ৫১ মিনিটে আঘাত সুনামির!
ছবি: সংগৃহিত

ঢাকা: ইন্দোনেশিয়ার ভূমিকম্পের ধাক্কা বঙ্গোপসাগর তীরে চট্টগ্রামে এসে লাগতে পারে বলে জানিয়েছে বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরও ইতোমধ্যেই উপকূলীয় অঞ্চলে সুনামি সতর্ক বার্তা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের কর্তব্যরত আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাংলানিউজকে এটি নিশ্চিত করেছেন।

প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার ও জাপান মেটেরিয়োলজিক্যাল এজেন্সির বরাত দিয়ে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানায়, বাংলাদেশ স্থানীয় সময় রাত ১০টা ৫১ মিনিটে সুনামিটি চট্টগ্রাম অঞ্চলে আঘাত হানতে পারে। সুনামি আঘাত হানলে তার উচ্চতা ১৮ ফুটের বেশি হতে পারে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।

এ ব্যাপারে আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বাংলানিউজকের ‍কাছে বিকেলে তিনটা থেকে রাত ১২টা পর্যন্ত সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বুধবার ৮ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর বিশ্বের ২৮টি দেশের সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে বাংলাদেশের বঙ্গোপসাগরও রয়েছে।

এদিকে, ভূমিকম্পের সময় চট্টগ্রামের মেহেদীবাগের বহুতলবিশিষ্ট অ্যাম্বাসেডর ভবন হেলে পড়ে।

সুনামি সতর্কতা জারির পর চট্টগ্রাম নগরীতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

তবে, সিএনএনের একটি বিশ্লেষণে বলা হয়েছে, ভূমিকম্পের পর সৃষ্ট সুনামি ২০০৪ সালের মতো প্রলয়ংকরী নাও হতে পারে। এর কারণ হিসেবে সংবাদ মাধ্যমটি জানায়, ২০০৪-এ সুনামির হয়েছিল যে ভূমিকম্পের কারণে সেটি মাটির তলদেশ থেকে উপরের দিকে ধাক্কা দিয়ে উঠে। বুধবারের সুমাত্রা দ্বীপের অদূরে সমুদ্রের গভীরে বিপরীত দিক থেকে আসা মাটির ধাক্কার কারণে ভূমিকম্পটি নয়। ফলে সুনামির উচ্চতা ও ভয়াবহতা কম হতে পারে।

সুনামি সতর্কতা জারি করা ২৮টি দেশের মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, কম্বোডিয়া রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর, মাহমুদ মেনন, হেড অব নিউজ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান