১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১২:৩৬ এএম BDST banglanew24
23 Jun 2012   10:34:15 PM   Saturday BdST
E-mail this

ওয়েস্টিনে সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও কলম্বিয়ান ফুড ফেস্টিভ্যাল


ডেস্ক রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ওয়েস্টিনে সিঙ্গাপুর মালয়েশিয়া ইন্দোনেশিয়া ও কলম্বিয়ান ফুড ফেস্টিভ্যাল
ছবি: নাজমুল হাসান/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকার গুলশানের অভিজাত পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনের টেস্টস রেস্টুরেন্টে আগামী রোববার (২৪ জুন) থেকে শুরু হতে যাচ্ছে দু’সপ্তাহব্যাপী সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও কলম্বিয়ান ফুড ফেস্টিভ্যাল।

গ্রীষ্মের এই ফলফলারির মৌসুমে ওয়েস্টিন হোটেলের লেভেল-২ এ প্রতিদিন রাতে ব্যুফে ডিনারের এই বিশেষ আয়োজন চলবে আগামী ৭ জুলাই পর্যন্ত। সংশ্লিষ্ট দেশগুলো থেকে আসা অতিথি শেফগণ ঢাকার ভোজনসিকদের নিজ নিজ দেশের নানা পদের মৌসুমি কুইজিনের স্বাদ দিতে প্রতিদিনই আয়োজন করবেন ঐতিহ্যবাহী সব খাবারের।  

ওয়েস্টিনের সিজনাল টেস্টস রেস্টুরেন্টের অ্যাসিস্ট্যান্ট রেস্টুরেন্ট ম্যানেজার নেসারুল ইসলাম বাংলানিউজকে জানান, জিভে জল ধরানো খাবারগুলোর মধ্যে প্রথমদিন যেসব আইটেম থাকবে তার মধ্যে অন্যতম হচ্ছে ভেজেডিল বেগিন, ওতে ওতে সার্ভেয়ার এবং গাদো গাদো। এসব হচ্ছে সালাদ আইটেম।

স্যুপ আইটেমের মধ্যে থাকবে কারাংজান লাউটান, সোতো আইয়্যাম মাদ্দুরা প্রভৃতি।

আর মেইন কোর্সের মধ্যে অন্যতম আউটেমগুলো হচ্ছে-- মিগোরিন জোয়া, সিঙ্গাপুর চিলি ক্র্যাব, সিঙ্গাপুর ওপরসোটোম, গুলাইকাম্বিং পেডাস, ড্যাগিং কেরিসিক, বেগেদিল কেতাম প্রভৃতি।

নেসারুল ইসলাম আরো জানান, অতিথির সংখ্যা ৭ জনের বেশি হলে আগে রিজার্ভেশন দিয়ে আসলে ভালো হয়। তবে এর নিচের সংখ্যক অতিথির জন্য রিজার্ভেশনের প্রয়োজন নেই।

ব্যুফে ডিনারের জন্য জনপ্রতি খরচ হবে সাড়ে ৩ হাজার টাকা (ভ্যাটসহ)। রিজার্ভেশনের জন্য যোগাযোগ: ০২- 9891988  ও   ০২-9896661.

বাংলাদেশ সময় : ২১২৫ ঘণ্টা, ২৩ জুন, ২০১২
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান