৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:৪৫ এএম BDST banglanew24
26 May 2012   11:33:42 PM   Saturday BdST
E-mail this

নাৎসি যুদ্ধাপরাধী কাস ক্যারেল ফেবার মারা গেছেন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নাৎসি যুদ্ধাপরাধী কাস ক্যারেল ফেবার মারা গেছেন

ঢাকা: ডাচ বংশোদ্ভুত নাৎসি যুদ্ধাপরাধী ও নেদারল্যান্ডের অন্যতম ‘ওয়ান্টেড’ ব্যক্তি কাস ক্যারেল ফেবার জার্মানিতে মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৯০।

ফেবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি সেনাদলের বিশেষ বাহিনী এসএস ইউনিটে কাজ করতেন। তিনি ছিলেন নেদারল্যান্ডের অন্যতম ‘মোস্ট ওয়ানটেড’ যুদ্ধাপরাধী। ১৯৪৭ সালে ওয়েস্টারবর্ক ট্রানজিট ক্যাম্পে ২২ ইহুদিকে হত্যার দায়ে তাকে মৃত্যুদন্ডে দণ্ডিত করা হয়। পরবর্তীতে তার প্রাণদণ্ড মওকুফ করে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

১৯৫২ সালে তিনি জেল থেকে পালিয়ে জার্মানি যান এবং জার্মান নাগরিকত্ব গ্রহণ করে ব্যাভেরিয়াতে বসবাস শুরু করে সেখানেই মারা যান।

দক্ষিণ ব্যাভিরিয়ান শহর ইনগোসটাতের হাসপাতাল কর্তৃপক্ষ বৃহস্পতিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তিনি কিডনী জটিলতায় ভুগছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফেবার জার্মানিতে একজন মুক্ত মানুষ হিসেবে বসবাস করে আসলেও তাকে নেদারল্যান্ডে ফিরিয়ে শাস্তির মুখোমুখি করার জন্য বেশ কয়েকবার চেষ্টা করা হয়। তবে জার্মানি তাকে ফিরিয়ে দিতে অস্বীকার করে।

নেদারল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় শহর হারলেমের বাসিন্দা ফেবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমান্ডো ফেল্ডমেইজার নামের একটি এসএস ইউনিটে কাজ করতেন। এই গ্রুপটি র্জামান বিরোধী আখ্যা দিয়ে ৫০ জন ডাচ বেসামরিক নাগরিককে হত্যা করে বলে অভিযোগ করা হয়।

২০১০ সালে একই এসএস ইউনিটের সদস্য হেনরিক বোয়েরকে জার্মান শহর আচেনের একটি আদালত ডাচ বেসামরিক নাগরিকদের হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।

বোয়ের ফেবার এবং ফেবারের ভাই পিটার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিলভার পাইন অপারেশনে অংশ নেন। পিটার ফেবারকে ১৯৪৮ সালে যুদ্ধপরাধের দায়ে মৃত্যুদন্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩১৯ ঘণ্টা, মে ২৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান