৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:০১ এএম BDST banglanew24
05 Jul 2012   04:14:55 PM   Thursday BdST
E-mail this

‘সিলেট সীমান্তে বিএসএফ’র আগ্রাসী তৎপরতা কমেছে’


সাব্বির আহমদ, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর আগ্রাসী তৎপরতা কমেছে বলে দাবি করেছেন বিজিবি’র সিলেট সেক্টর কমান্ডার কর্নেল খায়রুজ্জামান।

এছাড়া সিলেটের অমীমাংসিত সীমান্ত জরিপ শেষে বিরোধ নিষ্পত্তির বিষয়টি ভারত বাংলাদেশের উচ্চপর্যায়ের অনুমোদনের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে বিজিবি-৫ ব্যাটালিয়ন কার্যালয়ে সিলেটের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সেক্টর কমান্ডার এসব কথা তুলে ধরেন।

মতবিনিময় সভার আগে বিজিবি পক্ষকাল বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সিলেটের ৬শ ১০ কিলোমিটার সীমান্তে ১০ হাজার গাছের চারা এই অভিযানে রোপন করা হবে।

মতবিনিময় সভায় সেক্টর কমান্ডার কর্ণেল খায়রুজ্জামান জানান, ২০১১ সালের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত সিলেটের কোনো সীমান্তে বিএসএফ কর্তৃক বেসামরিক বাংলাদেশিদের ওপর গুলি বর্ষণের কোনো ঘটনা ঘটেনি।

তবে, সীমান্তবাসী ভারতীয় খাসিয়া নাগরিকরা বেশ কয়েক বার বাংলাদেশি সীমান্তবাসীকে লক্ষ্য করে গুলি করেছে। বিষয়টি বিএসএফ’র ডিজিকে জানানোর পর, ভারত সরকার সীমান্তবাসীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করে বেসামারিক নাগরিকদের অস্ত্র জব্দ করেছে।

মতবিনিময় সভায় জানানো হয়, গতরাতে গোয়াইঘাটের নলজুরি সীমান্তের ১২৭৮ নম্বর পিলারের কাছাকাছি সীমান্তের নোম্যান্স ল্যান্ড অতিক্রম করে বাংলাদেশের ১০ থেকে ১২ গজ অভ্যন্তরে বিএসএফ খুঁটি গেড়েছিল।
তবে বৃহস্পতিবার সকালে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ খুঁটি সরিয়ে নিয়েছে।

সভায় জানানো হয়, আসন্ন রমজান উপলক্ষে সীমান্তে রাতের টহল জোরদার করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া আগামীতে সিলেটে আরো একটি সেক্টর বাড়িয়ে ৫ টি সেক্টর করা হচ্ছে। নতুন সেক্টর হবে শ্রীমঙ্গল সেক্টর।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ৫ , ২০১২
এসএ/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান