৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ২:৩৬ এএম BDST banglanew24
04 Oct 2012   04:45:24 PM   Thursday BdST
E-mail this

ব্রান্ড অ্যাম্বাসেডর ইমন


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্রান্ড অ্যাম্বাসেডর ইমন
ছবি: নূর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ছেলেদের জন্য নতুন চালু হওয়া রাজধানীর একটি সেলুনের ব্রান্ড অ্যাম্বাসেডর হলেন মডেল ও অভিনেতা মামনুন ইমন।  
গত ৩ অক্টোবর রাজধানীর একটি রেস্তোরায় প্রাতষ্ঠানটির উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ইমনের সাথে তাদের একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়। নতুন এ সেলুনটির নাম মেনজ বাংলাদেশ ।

নতুন এ সেলুনের ব্রান্ড অ্যাম্বাসেডর ইমন বাংলানিউজকে বলেন, ‘ভালো কিছুর সঙ্গে আমি সবসময়ই আছি। আশা করছি মেনজ বাংলাদেশ এক্সক্লুসিভ সেলুন তরুণদের কাছে জনপ্রিয় হবে।’

ইমন এখন নতুন একটি ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সাদেক সিদ্দিকীর পরিচালনায় ইমনের নতুন ছবিটির নাম ‘শিউলিমণি’। এতে ইমনের বিপরীতে অভিনয় করছেন নিপুণ। এটি ইমন-নিপুণ জুটির দ্বিতীয় ছবি।

ইমন বলেন, ‘বেশ দ্রুততার সঙ্গে ছবিটির কাজ চলছে। ঈদে এটিএন বাংলায় ছবিটির বিশ্ব প্রদর্শনী অনুষ্ঠিত হবে।’ ‘শিউলিমণি’ ছবিটি ছাড়া ইমন খুব শিগগির স্বপন আহমেদের পরিচালনায় ‘পরবাসিনী’ ছবির শুটিং শুরু করবেন। এখানে ইমন অভিনয় করবেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ০৪,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান