১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৮:১৪ এএম BDST banglanew24
30 May 2012   05:37:49 PM   Wednesday BdST
E-mail this

সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৬ শতাংশ দরপতন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার দাম কমার শীর্ষে অবস্থান করছে সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারের দাম। এদিন এই কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে।
 
এছাড়া দাম কমার দ্বিতীয় শীর্ষে অবস্থান করছে এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড কোম্পানির শেয়ারের দাম। মঙ্গলবার এ কোম্পানির শেয়ারের দাম ৫ শতাংশ কমে যায়।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
বুধবার সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৩২ দশমিক ৭ টাকায় এবং সর্বনিম্ন ৩০ দশমিক ১ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির সর্বশেষ দাম ছিল ৩২ দশমিক ৯ টাকা। তবে বুধবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৩০ দশমিক ৮ টাকায়। সুতরাং একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম ২ টাকা কমে যায়।
 
ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ১৯৯৯  সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টিতে।
 
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে আরো জানা যায়, বুধবার এ কোম্পানির বাজার মূলধন দাঁড়িয়েছে ৬৫ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার টাকা। এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ৩২ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা।
 
বাজারে এ কোম্পানির মোট শেয়ার রয়েছে ১ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার ৬০০টি। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ২৫ দশমিক ৯৭ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৭ দশমিক ৭৮ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬৬ দশমিক ২৫ শতাংশ।
 
উল্লেখ্য, সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৭৩ টাকা এবং নিট অ্যাসেট ভ্যালু দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯৫ টাকা।

অন্যদিকে, বুধবার ডিএসইতে দাম কমার দ্বিতীয় শীর্ষ অবস্থানে থাকা এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৯ দশমিক ৯ টাকায় এবং সর্বনিম্ন ৯ দশমিক ২ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ারের দাম ছিল ১০ টাকা। একদিনের ব্যবধানে এ কোম্পানির শেয়ারের দাম কমেছে ৫০ পয়সা।
 
বুধবার দাম কমার শীর্ষে ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানি হচ্ছে- সোনার বাংলা ইন্স্যুরেন্স ৬ দশমিক ৩৮ শতাংশ, এলআর গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড ৫ শতাংশ, সমতা লেদার ৪ দশমিক ৫৭ শতাংশ, দুলামিয়া কটন মিল ৪ দশমিক ৫৪ শতাংশ, জেমিনি সি ফুড ৩ দশমিক ১৩ শতাংশ, সন্ধানী ইন্স্যুরেন্স ২ দশমিক ৪৯ শতাংশ, রেকিট বেঞ্চকিজার ২ দশমিক ১৪ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড ১ দশমিক ৬১ শতাংশ, আইসিবি এএমসিএল দ্বিতীয় ১ দশমিক ৩৩ শতাংশ এবং রিলায়েন্স ফাস্ট ১ দশমিক ২৯ শতাংশ দাম কমেছে।
 
লেনদেন শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে বুধবার ডিএসই’র দাম কমার শীর্ষ ১০ কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি ইসলামীক ব্যাংক, জুট স্পিনিং, রূপালী ব্যাংক, ষষ্ট আইসিবি, ইস্টার্ন কেবল, সন্ধানী ইন্স্যুরেন্স, এইচআর টেক্সটাইল, ওশান কন্টেইনার, রংপুর ফাউন্ড্রি এবং সমতা লেদার।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মে ৩০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান