৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:৪৫ এএম BDST banglanew24
08 Jul 2012   04:58:30 PM   Sunday BdST
E-mail this

জমে উঠেছে ‘মুক্তিযুদ্ধের নাট্যোৎসব’


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জমে উঠেছে ‘মুক্তিযুদ্ধের নাট্যোৎসব’

‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মুক্তিযুদ্ধ’ এই সেøাগান নিয়ে রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় চলছে মুক্তিযুদ্ধের নাট্যো উৎসব। ১২ দিন ব্যাপি এই নাট্যোৎসবে সারা দেশের ১০০ টি মুক্তিযুদ্ধের নাটক মঞ্চস্থ হচ্ছে। প্রতিদিনই উল্লেখ্যযোগৗ সংখ্যক দর্শক ও নাট্যকর্মীর পদচারণায় মুখরিত হয়ে উঠছে জাতীয় নাট্যশালা।

উৎসবের ষষ্ঠ দিন ৮ জুলাই রোববার বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে মোট ৯টি নাটক মঞ্চস্থ হচ্ছে। জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হচ্ছে আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ও মামুনুর রশীদের রচনায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী (চট্টগ্রাম) -এর নাটক ‘সোয়াত’ এবং রাত সাড়ে ৮টায় বাবু লাল চৌধুরী নির্দেশিত চিন্তক, গাইবান্ধার নৃত্যনাট্য ‘শাশ্বত বাংলা’।
এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হচ্ছে সৈয়দ দুলাল নির্দেশিত বাংলাদেশ শিল্পকলা একাডেমী, বরিশাল এর নাটক ‘পেয়ারা বাগান’, রাত সাড়ে ৮টায় এনামুল হক টুটুল নির্দেশিত খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, খাগড়াছড়ি এর নাটক  ‘মেঘের স্বীকৃতি’ মঞ্চস্থ হচ্ছে ।

স্টুডিও থিয়েটারে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্র, রংপুর এর নাটক ‘একজন দলিল উদ্দিন’  এবং রাত সাড়ে ৮টায় মঞ্চস্থ হচ্ছে সরকারি পিসি কলেজ, বাগেরহাট এর নাটক ‘সবুজ রক্ত ও এন্টিভাইরাস’।

এছাড়া জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হচ্ছে ফেনী সরকারি কলেজ, ফেনী এর নাটক ‘অপরাহত’,  রাত সাড়ে ৮টায় মঞ্চস্থ হচ্ছে বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ, বান্দরবান এর নাটক  ‘স্পার্টকাস’ এবং রাত সাড়ে ৮টায় মঞ্চস্থ হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি ড্রামা এসোসিয়েশন (রুডা), রাজশাহী এর নাটক ‘১৯৭১’।


৯ জুলাই সোমবার জাতীয় নাট্যশালায় সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে অলক ঘোষ নির্দেশিত নান্দিকার, চট্টগ্রাম -এর নাটক ‘কোর্ট মার্শাল’। এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে মো: আক্তারুজ্জামান নির্দেশিত বাংলাদেশ শিল্পকলা একাডেমী, মুন্সিগঞ্জ এর নাটক ‘৭১ যুদ্ধ গাথাঁ’।

স্টুডিও থিয়েটারে সন্ধ্যা সাড়ে ৬টায় মঞ্চস্থ হবে মজিদা আদর্শ মহাবিদ্যালয়, কুড়িগ্রাম এর নাটক ‘রক্তে জ্বলে স্বাধীনতা’, এবং সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে  দোহার-নবাবগঞ্জ কলেজ,ঢাকা এর নাটক ‘স্মৃতি ৭১’। এছাড়া জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সন্ধ্যা  সাড়ে ৬ টায় মঞ্চস্থ হবে কারমাইকেল বিশ্ববিদ্যালয় কলেজ, রংপুর এর নাটক ‘এখনই সময়’,  সন্ধ্যা সাড়ে ৭টায় মঞ্চস্থ হবে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, গাজীপুর এর নাটক  ‘জাগ্রত চৌরঙ্গী’ এবং রাত সাড়ে ৮টায় মঞ্চস্থ  হবে পলাশ শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয় কলেজ, নরসিংদী এর নাটক ‘১৯৭১’।

বাংলাদেশ সময় ১৬২৫, জুলাই ৮, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান