ঢাকা: রেকর্ড ডেট থাকার কারণে পুঁজিবাজারের তালিকাভুক্ত বাটা সু কোম্পানির শেয়ার লেনদেন সোমবার বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানিটির শেয়ার গত ৫ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত স্পট মার্কেটে লেনদেন হয়েছে।
উল্লেখ্য, পুঁজিবাজারের তালিকাভুক্ত বাটা সু কোম্পানির পরিচালানা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ পর্যন্ত চলতি অর্থবছরের অন্তবর্তীকালীন ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com