৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৮:১৭ এএম BDST banglanew24
19 Aug 2012   01:01:13 PM   Sunday BdST
E-mail this

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট

অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অস্ট্রেলিয়ার কাছে হার বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট

ব্রিসবেন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে হেরেছে বাংলাদেশ। লাল-সবুজদের ৫ উইকেটে হারিয়ে সবার আগে প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

বাংলাদেশ: ১৭১ (ওভার ৪৩)
অস্ট্রেলিয়া: ১৭২/৫ (ওভার ৪৫.৫)
ফল: অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী

টাউন্সভিলে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। উদ্বোধনী জুটি ভাঙে ৬৪ রানে। ব্যক্তিগত ২২ রানে রানআউট হয়ে সাজঘরে ফেরেন লিটন।

দারণ খেলেছেন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান সৌম্য। দ্বিতীয় উইকেটে তাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি অধিনায়ক আনামুল হক (৯)। অ্যাস্টন টার্নারের বলে আউট হন তিনি। অধিনায়ক ফিরে গেলেও স্বভাবসূলভ ভঙ্গিতেই খেলেন সৌম্য। তৃতীয় উইকেটে তার সঙ্গে যোগ দেন সালমান হোসেন। তিনিও সুবিধা করতে পারেননি। টার্নারের বলে ক্যাচ আউট হন সালমান (৩)।

পরপর দুই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে অর্ধশতক (৭৩) হাঁকানোর পর দারুণ খেলা সৌম্যকে প্যাভিলিয়নের পথ দেখনা ট্রাভিস হেড। ৬টি চার ও ৩টি ছয় দিয়ে নিজের ইনিংসটি সাজান সৌম্য। মূলত তার বিদায়ের পরই থেমে যায় বাংলাদেশের রান তুলার গতি। শেষপর্যন্ত গুটিয়ে যাওয়ার আগে ১৭১ রান করতে পারে বাংলাদেশ। তিনটি উইকেট নেন ট্রাভিস। এছাড়া জোল প্যারিস ও টার্নার শিকার করেন একটি করে উইকেট।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে বাংলাদেশের বোলিং তোপে নাকাল হলেও উইলিয়াম বোসিস্টো ও হেডের দুর্দান্ত ব্যাটিংয়ে গন্তব্যে পৌঁছাতে সমস্যা হয়নি স্বাগতিক অস্ট্রেলিয়ার। দলের ৩৩ রানের মধ্যে চার উইকেট হারায় অসিরা।

ক্যামেরন বেনকফটকে (১) তাসকিন আহমেদ এবং রানের খাতা খোলার আগে কুর্টিস পাটারসন ও মেইরিক বুচাননকে আউট করেন আবু জায়েদ। এছাড়া রান আউট হন পেইরসন (২১)।

তবে পঞ্চম উইকেটে বিপদ সামলে ম্যাচে ফিরে অস্ট্রেলিয়া। এই জুটিতে আসে গুরুত্বফূর্ণ ৬৭ রান। ব্যক্তিগত ৪৪ রানে তাসকিনের বলে হেড আউট হলে জুটি ভাঙে। ষষ্ঠ জুটিতে উইলিয়াম বোসিস্টোর সঙ্গে জুটি বাঁধেন টার্নার। শেষপর্যন্ত অবিচ্ছিন্ন থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে এই জুটি। হার না মানা ৭১ রান করেন অধিনায়ক বোসিস্টো। এছাড়া অপরাজিত ২৭ রান করেন টার্নার।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান