৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:৩৫ এএম BDST banglanew24
01 Jun 2012   07:46:50 PM   Friday BdST
E-mail this

ধুনটে ১৪৪ ধারা জারি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় শনিবার একই স্থানে বিএনপির দুই গ্রুপের সভা আহ্বানকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গণি এ আদেশ জারি করেন।  

ধুনট থানার পরিদর্শক (ওসি) ছামছুল হক বাংলানিউজকে জানান, সাবেক রাষ্ট্রপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৩১তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকার গ্রুপ এবং বিদ্রোহী গ্রুপ সাবেক সংসদ সদস্য জিএম সিরাজের সমর্থকরা ধুনট আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে কর্মসূচি ঘোষণা করায় স্থানীয় উপজেলা প্রশাসন এ সিদ্ধান্ত নেন।

তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শনিবার সূর্য ওঠার আগ মুহুর্ত থেকে সূর্য ডোবার পর মুহুর্ত পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

ধুনট উপজেলা বিএনপির বর্তমান সভাপতি তৌহিদুল আলম মামুন বাংলানউিজকে জানান, জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শনিবার স্থানীয় ছাত্রদলের আলোচনা সভা হওয়ার কথা রয়েছে। যারা সংস্কারপন্থি তারা শুধু শুধু কর্মসূচি নষ্ট করার চেষ্টা করছে।

এদিকে, সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ সমর্থক ধুনট পৌরসভার সাবেক প্রশাসক ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আকতার আলম সেলিম বাংলানিউজকে জানান, বিএনপির কতিপয় নেতাকর্মী প্রশাসনের সহযোগিতায় তাদের গৃহীত কর্মসূচি বানচাল করার চেষ্টা করছে। তবে যত বাঁধাই আসুক, জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী উপলক্ষে শনিবার তাদের কর্মসূচি অব্যাহত থাকবেই।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা,  জুন ০১, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান