৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১০:৩৮ পিএম BDST banglanew24
01 Aug 2012   05:53:56 PM   Wednesday BdST
E-mail this

এমিরেটসের নতুন এয়ারপোর্ট ম্যানেজার জুনায়েদ


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এমিরেটসের নতুন এয়ারপোর্ট ম্যানেজার জুনায়েদ

ঢাকা: এমিরেটস এয়ারলাইন বাংলাদেশে একেএম জুনায়েদকে তাদের নতুন এয়ারপোর্ট সার্ভিস ম্যানেজার নিয়োগ করেছে। তিনি এর আগে একই এয়ারলাইনে এয়ারপোর্ট সার্ভিস অফিসার হিসেবে নিয়োজিত ছিলেন।

জুনায়েদ ১৯৮৪ সালে একটি বিদেশি বিমান সংস্থায় যোগদানের মধ্য দিয়ে এয়ারলাইন শিল্পে তার ক্যারিয়ার শুরু করেন এবং ২০০৪ সালে এমিরেটস যোগ দেন। এ শিল্পে জুনায়েদের ২৩ বছরের অভিজ্ঞতা রয়েছে।

জুনায়েদের নিয়োগ প্রাপ্তি প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এমিরেটস বাংলাদেশের এরিয়া ম্যানেজার সতীশ শেঠী বলেন, “বাংলাদেশে বিমান যাত্রীদের সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের বিশ্বব্যাপী নেটওয়ার্কে দেশটি একটি গুরুত্বপূর্ণ গন্তব্য হিসেবে বিবেচিত। এখানে আরো উন্নতির সুযোগ বিরাজমান এবং জুনায়েদ তার বিশাল অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে এমিরেটসের উন্নয়নে সহায়তা করবে।”

জুনায়েদ তার প্রতিক্রিয়ায় বলেন, “এমন একটি দায়িত্বপ্রাপ্তি আমার জন্য সম্মানের ব্যাপার। আমি আমার সহকারীদের সঙ্গে নিয়ে এমিরেটসের এয়ারপোর্ট সেবার মান বৃদ্ধি করার মাধ্যমে যাত্রীদের ভ্রমণকে আরো উপভোগ্য করার আশা রাখি।”

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
আইএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান