৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৫:৪১ পিএম BDST banglanew24
24 May 2012   10:11:01 PM   Thursday BdST
E-mail this

ভারতের সামি-ডয়েচের সঙ্গে বেস্টওয়ে মোটরসের চুক্তি


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ভারতের স্বনামধন্য সামি ডয়েচ ফার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের উৎপাদিত অত্যাধুনিক সামি ট্রাক্টর বাংলাদেশের বাজারে নিয়ে আসছে বেস্টওয়ে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেস্টওয়ে মোটরস লিমিটেড।

এ উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বেস্টওয়ে গ্রুপের প্রধান কার্যালয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে।

বেস্টওয়ে গ্রুপের পক্ষে চুক্তিতে সই করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান এবং সামি -ডয়েচ ফার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষে সই করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ভানু শর্মা।

এ সময় উপস্থিত ছিলেন- বেস্টওয়ে গ্রুপের চিফ অপারেটিং অফিসার ইমরুল আলম, কোম্পানি সচিব সুজিত কুমার সাহা, জেনারেল ম্যানেজার ক্যাপ্টেন (অব.) জাহিদ ইকবাল, বেস্টওয়ে মোটরস লিমিটেডের এজিএম এম. মনিরুজ্জামানসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সামি ট্রাক্টর প্রসঙ্গে বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান বলেন, ‘কৃষিকে আধুনিকায়ন ও কমসময়ে স্বল্পজ্বালানিতে কৃষিকাজ সম্পন্ন করতে সামি ট্রাক্টর কার্যকর ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, মে ২৪, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান