১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:৪৬ পিএম BDST banglanew24
20 Jul 2012   07:08:53 PM   Friday BdST
E-mail this

আনোয়ারায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে মানববন্ধন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম : আনোয়ারায় পরিবেশ বিধ্বংসী কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে ভয়েস অব বাংলাদেশ।

শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নুর আহমদ সড়কে এ কর্মসূচি পালন করে ইন্টারনেট ভিত্তিক এ সংগঠনের সদস্যরা।

মানববন্ধনে সংহতি প্রকাশ করেন সাংবাদিক জাহিদুল ইসলাম কচি, সিটি কর্পোরেশনের কাউন্সিলর মনোয়ারা বেগম মনি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মামুনসহ বিশিষ্টজন।
এতে বক্তারা বলেন, আনোয়ায় কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করলে পরিবেশের বিপর্যয় নেমে আসবে। পরিবেশের জন্য ক্ষতিকর এই বিদ্যুৎ কেন্দ্র জনমানুষের বসবাসের জন্য হুমকি হয়ে
দাuড়াবে।

তারা বলেন, আনোয়ারায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের যে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং তা ভারতীয় কোম্পানির মাধ্যমে বাস্তবায়নের কথা বলা হয়েছে। ভারতের স্বার্থে এই কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সরকারের গুটিকয়েক ব্যক্তি লাভবান হলেও সাধারণ মানুষের ক্ষতি ছাড়া কোন লাভ হবে না।

তাই অবিলম্বে সরকারের এ পরিকল্পনা ও প্রকল্প বাতিলের দাবি দাবি জানিয়েছেন বক্তারা।

মানববন্ধন কর্মসূচিতে ইন্টারনেট ভিত্তিক সামাজিক সংগঠন ভয়েস অব বাংলাদেশের আহবায়ক মোস্তফা নঈম, সদস্য সচিব হেলাল এম রহমান, সদস্য সোহেলসহ চট্টগ্রামের বিশিষ্ট সামাজিক ও পরিবেশবিদরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ১৭২৫ ঘণ্টা, জুলাই  ২০,  ২০১২
এমবিএম/ সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর  
kumar.sarkerbd@gmail.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান