চুয়াডাঙ্গা: ক্রিকেটকে আরো গতিশীল করতে চুয়াডাঙ্গায় ক্রিকেট কার্নিভালের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে এই কার্নিভালের উদ্বোধন করেন জেলা প্রশাসক ভোলানাথ দে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলী আহম্মেদ, জাতীয় ক্রিকেট বোর্ডের খুলনা বিভাগীয় কোচ শেখ মোহাম্মদ সালাউদ্দীন ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু প্রমুখ।
এ কার্নিভালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অনুর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীরা চারটি দলে অংশগ্রহণ করছে।
জাতীয় ক্রিকেট বোর্ডের সহায়তায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো এ ক্রিকেট কার্নিভাল উৎসব শুরু হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জুন ২২, ২০১২
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর