৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:৩৫ এএম BDST banglanew24
05 Jun 2012   05:54:38 PM   Tuesday BdST
E-mail this

শিল্পকলা একাডেমীতে ‘তাড়ক’ এর মঞ্চায়ন


শিল্প-সাহিত্য ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিল্পকলা একাডেমীতে ‘তাড়ক’ এর মঞ্চায়ন

নাট্য-অন্দোলনে নবীন মাত্রা সঞ্চারের উদ্দেশ্যে ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত সাত বছর বেঙ্গল ফাউন্ডেশন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সঙ্গী ছিল। এই অভিজ্ঞতার মধ্য দিয়ে জনজীবনে থিয়েটারের গুরুত্ব এবং এই মাধ্যম জনরুচিকে কতভাবে আলোড়িত করতে পারে সে বিষয়ে নতুন উপলব্ধি তৈরি হয়।

এর ফলবর্তিতে ৬ জুন ২০১২ বুধবার সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চায়িত হবে বেঙ্গল ফাউন্ডেশন প্রযোজিত ও যৌন সংখ্যালঘু গোষ্ঠী ‘সম্পর্কের নয়া সেতু’র সদস্যদের অভিনীত নাটক ‘তাড়ক’। অনুষ্ঠানের শুরুতে নাটকটি নির্মানের পটভূমি ব্যাখ্যা করে দশ মিনিটের একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন সমাজকর্মী খুশী কবির।

আজ মঙ্গলবার ৫ জুন দুপুরে বেঙ্গল শিল্পালয়ে এই নাটক মঞ্চায়নের প্রাক্কালে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে নান্দনিক নাট্য সম্প্রদায় এর সাধারণ সম্পাদক আ মা ম হাসানুজ্জামান, বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী, ‘সম্পর্কের নয়া সেতু’ গোষ্ঠীর প্রেসিডেন্ট জয়া শিকদার এবং ‘তাড়ক’ নাটকের নির্দেশক আনিসুল হক বরুণ বক্তব্য রাখেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।

নাটকের মূল গল্প সংগঠনের সদস্যদের জীবন পরিক্রমাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। শিল্পের সঙ্গে সম্মিলনে হয়তো বঞ্চিত ও নিগৃহীত জীবন থেকে সরে দাঁড়ানোর আত্মবিশ্বাস এই জনগোষ্ঠীর ভেতর জেগে উঠবে, এই আশা থেকেই করা হচ্ছে নাটকটির মঞ্চায়ন।

বাংলাদেশ সময় ১৭২৫, জুন ৫, ২০১২-০৬-০৫
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

শিল্প-সাহিত্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান