১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:৩৯ এএম BDST banglanew24
16 Jun 2012   10:36:42 PM   Saturday BdST
E-mail this

শঙ্কা, আশাবাদ

ইলিয়াস আলী নিখোঁজের দুই মাস


অপূর্ব শর্মা, কনট্রিবিউটিং এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইলিয়াস আলী নিখোঁজের দুই মাস শঙ্কা, আশাবাদ

ইলিয়াস আলী কি আদৌ ফিরে আসবেন, নাকি তাকে আর কখনও দেখা যাবে না রাজপথে-এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বিএনপি নেতা-কর্মীদের মনে।

দেখতে দেখতেই কেটে গেছে দুই মাস। কিন্তু হদিস মেলেনি ইলিয়াস আলী ও নিখোঁজ হয়ে যাওয়া তার ড্রাইভারের। যে কারণে সংশয়, উদ্বেগ আর উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের লোকজনের। ইলিয়াস আলীকে নিয়ে তার সন্তানদের হাজারো প্রশ্নের জবাব দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে স্ত্রী তাহসীনা রুশদীকে। অজানা শঙ্কা সত্ত্বেও ইলিয়াসের পরিবারের লোকজন পথ চেয়ে আছে তার ফেরার! কিন্তু তাদের পথ চাওয়া শেষ হচ্ছে না। দীর্ঘ থেকে দীর্ঘ হচ্ছে অপেক্ষার প্রহর।

গত ১৭ এপ্রিল ঢাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হন। নিখোঁজের পর থেকেই বিএনপির পক্ষ থেকে প্রশাসনের লোকজন তাকে আটক করে গুম করে রেখেছে বলে অভিযোগ করা হয়। কিন্তু সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। এনিয়ে আন্দোলন সংগ্রাম শুরু করে বিএনপি। ইলিয়াস আলীকে ফিরে পেতে তার স্ত্রী-সন্তান নিয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। প্রধানমন্ত্রী তাকে সর্বোচ্চ চেষ্টার ব্যাপারে আশ্বস্ত করেন। এরপর থেকেই ইলিয়াসকে ফিরে পাবার আশায় আছেন তার পরিবারসহ বিএনপির নেতা-কর্মীরা।

এদিকে, ইলিয়াস শূন্য সিলেট বিএনপির অবস্থাও তেমন একটা ভালো নয়। তিনি সিলেট জেলা বিএনপির রাজনীতিতে যে গতি সঞ্চার করেছিলেন তা অনেকটাই গতিহীন হয়ে পড়েছে। তবে আশার কথা হচ্ছে, ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ঝিমিয়ে পড়া আন্দোলনকে চাঙা করতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তৎপর হয়ে উঠেছেন। আন্দোলন বেগবান করতে জেলা ও মহানগর বিএনপি আগামী ২০ জুন থেকে ২৪ দিনের লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে। এছাড়া ইলিয়াস আলীর সন্ধান দাবিতে ‘সিলেটে ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ’ নামে এক সংগঠন গড়ে তোলা হয়েছে। বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এই সংগঠনের ব্যানারে ইলিয়াস আলীর সন্ধান ও তাকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে।

তৃনমূলের নেতা-কর্মীরা ইলিয়াস আলীকে ফিরে পেতে এখনও আশাবাদী। আন্দোলনের মাধ্যমেই ইলিয়াস আলীকে ফিরে পাওয়া সম্ভব বলে তাদের অভিমত। এ প্রসঙ্গে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, “সরকার ইলিয়াস আলীকে তুলে নিয়েছে, তাই সরকারকেই অক্ষত অবস্থায় ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে হবে। ইলিয়াস আলীকে ফিরে পেতে তার পরিবার, স্বজন, সহকর্মী ও অনুসারীরা এখনো আশায় বুক বেঁধে আছেন।”
 
জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলী আহমদ বলেন, “সময় যতো যাচ্ছে ইলিয়াস আলীকে ফিরে পাওয়া নিয়ে নেতা-কর্মীদের মাঝে ততো হতাশা বাড়ছে। সরকার ইলিয়াসকে উদ্ধারের ব্যাপারে মোটেও আগ্রহী নয়। সরকার আন্তরিক হলে এতদিনে ইলিয়াস আলীকে বিএনপি ও সিলেটবাসী ফিরে পেত।”

তিনি বলেন, “ইলিয়াস আলীর সন্ধান দাবিতে সিলেট বিএনপি রাজপথে রয়েছে। আন্দোলন জোরদার করতে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমরা আশাবাদী আন্দোলনের মুখে সরকার ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে বাধ্য হবে।”

বিএনপির নিবেদিতপ্রাণ অনেক নেতা-কর্মী মনে করেন, ইলিয়াস আলী ফিরলে আবারও চাঙা হবে দল। উত্তপ্ত হবে রাজপথ।

বাংলাদেশ সময়: ২২২৭ ঘণ্টা, ১৬ জুন, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান