১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১১:৪০ পিএম BDST banglanew24
07 Aug 2012   11:54:28 PM   Tuesday BdST
E-mail this

আশুলিয়ায় ছিনতাইকৃত কাভার্ড ভ্যানসহ ৭০ লাখ টাকার কাপড় উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার বাঁশবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় কাভার্ড ভ্যানসহ ৭০ লাখ টাকার ছিনতাইকৃত কাপর উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ। তবে কাউকে আটত করতে পারেনি পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে টঙ্গিবাড়ী বাঁশবাগান এলাকা থেকে কাপড় উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাগপাই গার্মেন্টস থেকে কাপর ভর্তি একটি কাভার্ড ভ্যান ঢাকা যাওয়ার পথে ছিনাতাইকারীদের কবলে পড়ে। এঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার কাউকে খোঁজে পাওয়া যায়নি।

এদিকে মঙ্গলবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকার বাঁশাবাগান থেকে পরিত্যাক্ত অবস্থায় কাভার্ড ভ্যানসহ ৭০ লাখ টাকা মূল্যের কাপর উদ্ধার করা হয়।

এব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আশুলিয়ার টঙ্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানসহ কাপর উদ্ধার করা হয়। তবে এঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ২৩৪৩ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
এসএ/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান