ঢাকা: শাহবাগ গণজাগরণ মঞ্চের সঙ্গে একাত্মতা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।
বুধবার বেলা ১২টায় আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ সংহতি প্রকাশ করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ। সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যক্ষ কাজী ফারুক আহমেদ, ডিন স্নাতকপূর্ব (শিক্ষা বিষয়ক স্কুল) ড. মোবাশ্বেরা খানম, কলেজ পরিদর্শক ড. আনোয়ার হোসেন, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, পরিচালক (অর্থ ও হিসাব) মোল্লা মাহফুজ আল হোসেন প্রমুখ।
মানববন্ধনে স্বতঃস্ফূর্ত অংশ নেওয়ায় ভাইস চ্যান্সেলর সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/আরআর