১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:১৯ এএম BDST banglanew24
31 Jan 2013   01:57:22 AM   Thursday BdST
E-mail this

রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার শুরুতে বিরোধী দলের সমালোচনা


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনার শুরুতে বিরোধী দলের কঠোর সমালোচনা করেছেন মহাজোটের সংসদ সদস্যরা।

বুধবার আলোচনার শুরুর দিনে মহাজোটের দু’জন সিনিয়র সদস্য আলোচনায় অংশ নিয়ে প্রধান বিরোধী দল বিএনপির কঠোর সমালোচনা করেন।

ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে চিফ হুইপ আব্দুস শহীদ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ আ স ম ফিরোজ তাতে সমর্থন জানান।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের নুরুল ইসলাম বিরোধী দলের কঠোর সমালোচনা করে বলেন, “দেশকে অস্থিতিশীল ও যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে জঙ্গী স্টাইলে অগ্নিসংযোগ, ভাঙচুর ও পুলিশের ওপর আঘাত হানছে জামায়াত-শিবির। যুদ্ধাপরাধীদের বিচার আজ জাতীয় দাবি। শতকরা ৮৫ ভাগ মানুষ এ বিচার চায়। কোনো ষড়যন্ত্রই এ বিচার প্রক্রিয়াকে বানচাল করতে পারবে না।”
 
জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) শাহ জিকরুল আহমেদ রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে বলেন, “জামায়াত-শিবির পুলিশের ওপর হামলা করছে, মানুষ খুন করছে। তারা যেকোনো মূল্যে যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়। জামায়াত-শিবিরকে রুখতে হলে আগামী নির্বাচনে জামায়াত-শিবিরসহ তাদের মদদদাতা বিএনপিকে পরাজিত করে প্রতিহত করতে হবে।”

জামায়াত-শিবিরের হামলায় পুলিশের অসহায় অবস্থার সমালোচনা করে তিনি বলেন, “ওদের পরিকল্পিত হামলায় পুলিশ নিজেদের রক্ষা করতে পারছে না। তারা জাতিকে রক্ষা করবে কীভাবে?”

বাংলাদেশ সময়: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
এসএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান