১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৩২ এএম BDST banglanew24
06 May 2012   03:06:02 PM   Sunday BdST
E-mail this

রাজশাহীতে ঝাড়ু মিছিল বিদ্যুৎ ভবন ঘেরাও


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাজশাহীতে ঝাড়ু মিছিল বিদ্যুৎ ভবন ঘেরাও

রাজশাহী: ডিজিটাল মিটার বাতিল, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও প্রধান প্রকৌশলীর অপসারণের দাবিতে মহানগরীতে ঝাড়– মিছিল ও বিদ্যুৎ ভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ।
 
রোববার দুপুর ১২টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট এলাকা থেকে একটি ঝাড়ু মিছিল বের করা হয়। এটি বিভিন্ন সড়ক হয়ে হেতেমখাঁয় অবস্থিত বিদ্যুৎ ভবন ঘেরাও করে। পরে সেখানে সমাবেশ করেন মিছিলকারীরা।

সমাবেশে বক্তব্য রাখেন- রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সরকার, মহানগর সিপিবি’র সভাপতি আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে রাজশাহী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী স্বপন কুমার রায়কে অপসারণের দাবি জানান। একইসঙ্গে রাজশাহী মহানগরীতে এনালগ মিটার পরিবর্তন করে ত্রুটিপূর্ণ ডিজিটাল মিটার স্থাপন বন্ধসহ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, মে ০৬, ২০১২

প্রতিবেদন: শরীফ সুমন / সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিদ্যুৎ ও জ্বালানি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান