৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ২:০০ এএম BDST banglanew24
12 Jun 2012   04:53:59 PM   Tuesday BdST
E-mail this

ঢাকায় আন্তর্জাতিক সঙ্গীত উৎসব


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকায় আন্তর্জাতিক সঙ্গীত উৎসব

‘গানে গানে বাঁধব এ বিশ্বকে’ এই স্লোগান নিয়ে আগামী ২১ জুন সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হবে আন্তর্জাতিক সঙ্গীত দিবস। এ উপলক্ষে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমী যৌথভাবে আয়োজন করেছে তিনদিনের বর্ণিল সঙ্গীত উৎসব।

সঙ্গীত মানুষের মধ্যে ছড়িয়ে দেয় প্রশান্তি। যুগে যুগে সঙ্গীতের মাধ্যমে কতো কতো শিল্পী-সাধক খুঁজেছেন আত্মার পরিশুদ্ধি। সঙ্গীতের এই তাৎপর্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে ১৯৮১ সালের ২১ জুন ফ্রান্সে প্রথম আন্তর্জাতিক সঙ্গীত দিবস উদযাপন করা হয়। পর্যায়ক্রমে তা ছড়িয়ে পড়ে গোটা ইউরোপ ও আমেরিকায়। বছর ঘুরে আগামী আন্তর্জাতিক সঙ্গীত দিবস। পুরো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশেও পালিত হবে দিনটি।

রাজধানী ঢাকায় আন্তর্জাতিক সঙ্গীত দিবস ২১ জুন শুক্রবার সকাল ৯ টায় জাতীয় শিল্পকলা একাডেমী থেকে বের হবে বর্ণাঢ্য র‌্যালি। বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর যৌথ আয়োজনে বিকেলে জাতীয় নাট্যশালায় উদ্বোধন করা হবে ‘গানে গানে বাঁধব এ বিশ্বকে’ শীর্ষক তিনদিনের সঙ্গীত উৎসব।

উৎসবের উদ্বোধনী দিনের জমকালো অনুষ্ঠানমালা জাতীয় নাট্যশালায় উদ্বোধন হলেও ২২ ও ২৩ জুনের কর্মসূচি অনুষ্ঠিত হবে জাতীয় চিত্রশালা প্লাজায়।

বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ সূত্রে জানা গেছে, তিনদিনের উৎসবে সঙ্গীত পরিবেশনায় অংশ নিবেন দেশীয় শিল্পীদের পাশাপাশি বিদেশি শিল্পীরাও। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য ঢাকার সকল দূতাবাসকে আমন্ত্রণ জানানো হয়েছে। সঙ্গীতানুষ্ঠানে তাদের ভাষার গান পরিবেশিত হবে। এভাবেই গানের মাধ্যমে বিশ্বকে এক সূত্রে গাঁথার প্রচেষ্টা নেয়া হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, বেশ কিছু দেশের শিল্পীকে সঙ্গীত পরিবেশনের আমন্ত্রণ জানালেও এখন পর্যন্ত উৎসবে সঙ্গীত পরিবেশন নিশ্চিত করেছে ভারত, শ্রীলংকা, জাপান ও চীনের শিল্পীরা। উৎসবে অংশগ্রহণকারী দেশের সংখ্যা শেষ মুহূর্তে আরো বাড়বে বলে আশা করা হচ্ছে। এছাড়াও উৎসবের তিনদিনই থাকছে দেশীয় সঙ্গীত শিল্পীদের বিভিন্ন ঘরানার পরিবেশনা। আন্তর্জাতিক সংগীত উৎসবে বিশ্বের বেশ কজন সুপরিচিত গায়ক-গায়িকা অংশ নিবেন বলে জানা গেছে। তবে আয়োজকদের পক্ষ থেকে শিল্পীদের নাম এখনো প্রকাশ করা হয় নি।

প্রতিদিনই বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলা অনুষ্ঠানে থাকবে ১৫টি সঙ্গীত দলের গানের পরিবেশনা। একক কণ্ঠে গান শোনাবেন ২০ জন শিল্পী। থাকবে ব্যান্ড সঙ্গীত। এর পাশাপাশি ভায়োলিন, ঢোল ও দোতারার সুর মূর্ছনায় পরিবেশিত হবে যন্ত্রসঙ্গীত।

এছাড়াও উৎসবের প্রথম দিন শুক্রবার সকাল দশটায় শিল্পকলা একাডেমীর কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে ‘বাংলা গানের সঙ্কট ও উত্তরণ’ শীর্ষক সেমিনার। মূল আলোচক থাকবেন ড. রাজীব হুমায়ুন।

সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ ও জাতীয় শিল্পকলা একাডেমী এই  আয়োজনকে সার্থক করে তুলতে সম্প্রতি শিল্পকলা একাডেমীর মহড়া কক্ষে অনুষ্ঠিত হয় উৎসব আয়োজক ও শিল্পীদের মতবিনিময় সভা । তপন মাহমুদের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ রফিকউজ্জামান, ফাতেমা তুজ জোহরা, সুজিত মোস্তফা, ইন্দ্রমোহন রাজবংশী, ডালিয়া নওশিন, এমএ মান্নান, হাসিনা মমতাজ, নাসির আহমেদ, আকরামুল ইসলাম, আমেনা আহমেদ, সেলিম আশরাফ, রফিকুল আলম, মহাদেব ঘোষ প্রমুখ।

বাংলাদেশ সময় ১৫৪৫, জুন ১২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান