৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৫:৪৩ পিএম BDST banglanew24
10 Aug 2012   03:06:57 PM   Friday BdST
E-mail this

আকরামকে পিসিবির প্রস্তাব


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আকরামকে পিসিবির প্রস্তাব

করাচি: সাবেক পেসার ওয়াসিম আকরামকে দেশের তরুণ ফাস্ট বোলারদের স্বল্প মেয়াদে প্রশিক্ষণ দেওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পিসিবির প্রস্তাব ফিরিয়ে না দিলেও দ্য ডেইলি টাইমকে আকরাম বলেন, ‘আমি দায়িত্ব নিতে চাই। কারণ তরুণদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে কাজ করতে আমার ভালো লাগে। ব্যস্তসূচি থাকায় এ মুহূর্তে ফুটটাইম কোচ হিসেবে দায়িত্ব নেওয়া সম্ভব নয়। কিন্তু যখন পাকিস্তানে থাকবো তখন তরুণদের প্রশিক্ষণ দিতে কোনো সমস্যা হবে না আমার।’

আকরামের মতে, ‘পাকিস্তানে প্রতিভার অভাব নেই। শুধু তাদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে।’

পিসিবির মুখপাত্র জানান, ‘আকরামের অভিজ্ঞতা কাজে লাগাতে সবসময়ই আগ্রহী পিসিবি। কিন্তু ব্যস্তসূচির জন্য তার সঙ্গে চুক্তি করতে পারছে না বোর্ড। যদিও ব্যস্তসূচি থেকে সময় বের করে কাজ করার বিষয়ে আশ্বস্ত করেছেন আকরাম।’

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ধারাভাষ্যকার হিসেবে বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন আকরাম। এরপর কলকাতা নাইটরাইডার্সের বোলিং কোচ দলের সঙ্গে যাবেন দক্ষিণ আফ্রিকায়। এবার চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টির আসর হবে সেখানে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

প্রথম টেস্ট: ইংল্যান্ড-নিউজিল্যান্ড, চতুর্থ দিন (বিকাল ৪টা)

আইপিএল: পুনে ওয়ারিয়র্স-দিল্লি ডেয়ারডেভিলস (বিকেল ৪.৩০টা)

সানরাইজার্স হায়দ্রাবাদ-কলকাতা নাইট রাইডার্স (রাত ৮.৩০টা)

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান