৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৬:০৯ পিএম BDST banglanew24
21 Jul 2012   01:16:29 PM   Saturday BdST
E-mail this

মিয়ানমারে রোহিঙ্গারা আক্রান্ত: অ্যামনেস্টি


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিয়ানমারে রোহিঙ্গারা আক্রান্ত: অ্যামনেস্টি

ঢাকা: মিয়ানমারের রাখাইন রাজ্যে (সাবেক আরাকান রাজ্য) মুসলিম রোহিঙ্গারা আক্রান্ত হচ্ছে এবং তাদের অনেককেই চলতি সপ্তাহে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

শনিবার সংস্থাটির ওই অঞ্চলের মুখপাত্র চ্যারিস লিওয়া জানিয়েছেন, গত এক সপ্তাহে কমপক্ষে ১০০ জন মুসলিম রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়েছে।
 
তবে মিয়ানমার সরকার এধরনের অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এ অভিযোগ ভিত্তিহীন।’

মিয়ানমারের রাখাইন অঞ্চলের মুখপত্র উইং মায়াইং বার্তাসংস্থা এপিকে জানিয়েছে, ‘যা প্রচার হচ্ছে তার সম্পূর্ণ উল্টো সেখানে ঘটেছে। সেখানে শান্তি স্থাপনের জন্য সরকার চেষ্টা করছে।’

মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে রক্তাক্ত সংঘর্ষের কারণে গত জুন থেকে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যা এখনো বহাল রয়েছে। বর্তমানে ওই এলাকা আরও নিরাপত্তা জোরদার করা হয়েছে।

অ্যামনেস্টির গবেষক বেঞ্জামিন জাওয়াকি বিবিসিকে বলেছেন, ‘আরাকান প্রজেক্টের ডিরেক্টর ব্রিসলিও জানিয়েছেন ১০০ রোহিঙ্গা মুসলিমকে গ্রেফতার করা হয়েছে। যাদের অনেকেই নির্যাতনের শিকার।’

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
কেজেড/এআই/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান