আসুস ব্র্যান্ডের ‘এ৪৩ই’ মডেলের নতুন ল্যাপটপ দেশে এসেছে। মূল পর্দা ১৪ ইঞ্চি। এ ব্র্যান্ডের বিপণনকারী সূত্র এ তথ্য জানিয়েছে।
এ মুহূর্তে লাল ও নীল এ দু রঙের আবরণে ল্যাপটপটি পাওয়া যাচ্ছে। এ মডেলের বৈশিষ্ট্য ২.৫ গিগাহার্টজ গতির ইন্টেল দ্বিতীয় প্রজন্মের কোরআই-৫ প্রসেসর, ২ জিবি র্যাম, ৫০০ জিবি হার্ডডিস্ক, ডিভিডি রাইটার, ওয়্যারলেস ল্যান, গিগাবিট ল্যান।
আর বিনোদন সংযোগে আছে ব্লুটুথ, ওয়েবক্যাম, বিল্টইন স্পিকার, মাইক্রোফোন, ২টি ২.০ ইউএসবি পোর্ট, ১টি ৩.০ ইউএসবি পোর্ট, ১টি এইচডিএমআই পোর্ট এবং মেমোরি কার্ড রিডার। এ মুহূর্তে দাম ৪৯ হাজার টাকা। হ্যালো: ০১৭১৩ ২৫৭৯৪২, ৮১২৩২৮১।
বাংলাদেশ সময় ২১৩০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর