১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৫:৫৫ এএম BDST banglanew24
18 Aug 2012   01:49:33 PM   Saturday BdST
E-mail this

জাতিগত সহিংসতায় মিয়ানমারের তদন্ত কমিটি


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাতিগত সহিংসতায় মিয়ানমারের তদন্ত কমিটি

ঢাকা: মিয়ানমারের আরাকান রাজ্যে (বর্তমানে রাখাইন) বৌদ্ধ ও রোহিঙ্গা মুসলিমদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিশন গঠন করেছে মিয়ানমার সরকার।

মিয়ানমার প্রেসিডেন্টের সরকারি ওয়েবসাইটে বলা হয়েছে, ২৭ সদস্য বিশিষ্ট তদন্ত কমিশন গঠন করা হয়েছে। সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মের নেতা। কমিশন আগামী মাসে তাদের তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।

সাম্প্রতিক রক্তক্ষয়ী ওই সাম্প্রদায়িক সহিংসতায় নিহত হয়েছে কমপক্ষে ২৪ জন। শত শত ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাস্তুচ্যুত হয় হাজার হাজার রোহিঙ্গা মুসলিম।

এ ঘটনায় মিয়ানমার সরকার ও নিরাপত্তা বাহিনীর অবহেলার অভিযোগ তুলেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। রোহিঙ্গাদের ওপর নির্যাতন নিপীড়নের অভিযোগও করেছে তারা।

এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে ঘটনার একটি সুষ্ঠু তদন্তের দাবি উঠতে থাকে। কিছুদিন আগে জাতিসংঘ একটি স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানানোর পর মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সিন শনিবার উপরোক্ত ঘোষণা দিলেন।

মিয়ানমার সরকারের তদন্ত কমিশন গঠনকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ বলেছে, ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এ ঘোষণা খুবই গুরুত্বপূর্ণ।

জাতিসংঘ মহাসচিব বান কি মুনের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ওই এলাকায় শান্তি ফিরিয়ে আনতে এবং যাতে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য বিষয়টি খুবই জরুরি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১২
কেজেড/এআই/সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান