৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৬:২০ এএম BDST banglanew24
21 Dec 2012   07:53:10 PM   Friday BdST
E-mail this

শিবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ আটক ১


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শিবগঞ্জে ভারতীয় জাল রুপিসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগহঞ্জের শিবগঞ্জ উপজেলার সাত রশিয়া গ্রাম থেকে প্রায় ১৭ লাখ ভারতীয় জাল রুপিসহ জুয়েল (৩০) নামে এক জাল রুপি ব্যাবসায়ীকে আটক করেছে মনাকষা কোম্পানি হেড কোয়াটারের বর্ডার গার্ড বাংলাদেশর (বিজিবি) সদস্যরা।
    
আটক জুয়েল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউপির ৭ রশিয়া গ্রামের শামসুদ্দিনের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র বাংলানিউজকে জানায়, শুক্রবার দুপুর ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই উপজেলার সাত রশিয়া গ্রামে শামসুদ্দিনের বাড়িতে অভিযান চালায় মনাকষা কোম্পানি হেডকোয়ার্টারের বিজিবি সদস্যরা।

এ সময় ওই বাড়ির জুয়েলের ঘর থেকে ১৬ লাখ ৯৩ হাজার জাল রুপিসহ জুয়েলকে আটক করে বিজিবির ওই দলটি।

চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল আলম পিএসসি বাংলানিউজের কাছে ভারতীয় জাল রুপিসহ একজনকে আটকের কথা স্বীকার করেছেন।

তিনি আরও জানান, জুয়েলকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হবে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১২
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান