বিশ্বখ্যাত সাংবাদিক, ফটোগ্রাফার এবং কথাসাহিত্যিক ড্যান মরিসন ২৯ জুন সন্ধ্যা ৬টায় বক্তৃতা দেবেন নীলনদ এবং গঙ্গা নদীর বহু জানা-অজানা বিষয়ে। এ বক্তৃতানুষ্ঠান অনুষ্ঠিত হবে গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে।
ড্যান মরিসন কথাসাহিত্যিক হিসেবে খ্যাত মূলত তার ‘দ্য ব্লাক নিল’ বইটির জন্য। বইটিতে উঠে এসেছে তার উগান্ডা, সুদান ও মিশরের ৩৬০০ মাইল ভ্রমণের চিত্র।
দ্য ডেইলি বিস্ট এর মতে, ‘দ্য ব্লাক নিল’ অনুসন্ধানমূলক বর্ণনাত্ত্বক ভঙ্গিতে লেখা রিপোর্ট আকারের সমসাময়িক ইতিহাসনির্ভর এক চমৎকার ভ্রমণকাহিনী। ২০১০ সালে দি ভিলেইজ ভয়েসের সেরা দশে স্থান পায় বইটি।
বাংলাদেশ সময় ১৯১৫, জুন ২৬, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক