সিলেট: সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায় ডাকাতদের হামলায় পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বাবুল মিয়া গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর রাতে উপজেলার ইসলামগঞ্জ বাজার সংলগ্ন তার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা এসময় স্বর্ণালঙ্কারসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
চেয়ারম্যান বাবুল মিয়া জানান, মঙ্গলবার ভোর রাতে ৯-১০ জন তার বাড়ির গ্রীল কেটে ভেতরে ঢুকে। তিনি বাধা দিলে তাকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন তাকে কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ডাকাতদল প্রায় ২ ভরি স্বর্ণালংকার, নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে গেছে বলে তিনি জানান।
কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, মে ২১, ২০১৩
এএএন/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর