১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ১২:৫৭ পিএম BDST banglanew24
26 May 2013   12:57:06 PM   Sunday BdST
E-mail this

৪ ককটেলসহ দুই পিকেটার আটক


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৪ ককটেলসহ দুই পিকেটার আটক
ছবি: দেলোয়ার হোসেন বাদল / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপিসহ ১৮ দলের ডাকা হরতালে রাজধানীর ফার্মগেট থেকে চার ককটেলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

ডিএমপির মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মিডিয়া সেন্টারের সহকারী পুলিশ কমিশনার আবু ইউসুফ বাংলানিউজকে জানান,  সকাল ৯টার দিকে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই)  আব্দুর রহিমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, হলিক্রস স্কুল রোডের সামনে রাস্তার ওপর হরতাল আহ্বানকারীরা ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছে।

দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪ ককটেলসহ পিকেটার পলাশ (৩০) ও  সফিককে (২৮) আটক করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ২৬, ২০১৩
আইএ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান